রবিবার, জুলাই ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home Uncategorized

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি : ডা. শফিকুর রহমান

জানুয়ারি ১৮, ২০২৫ — মাঘ ৫, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৫:০৭ অপরাহ্ণ
in Uncategorized
A A

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তাই চাঁদাবাজ, ঘুষ বাণিজ্যকারী, মামলা বাণিজ্যকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের এ লড়াই চলবে ইনশাআল্লাহ। যতদিন না ইনসাফ এ জমিনে কায়েম না হয় ততদিন। আর ইনসাফ কায়েমের নিশ্চয়তা একমাত্র আল কুরআন দিতে পারে, আর কিছুই দিতে পারে না। এ কুরআনের শাসন সব ধর্মের, সব দলের, সব বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের নিশ্চয়তা।

আরও পড়ুন

সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ ২৬৫ মিমি বৃষ্টি, বাড়ছে নদীর পানি

এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

 

কুরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটি মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই, দুর্নীতি এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে চাই। অন্য ধর্মের ভাইদের আমরা ভাই হিসেবে দেখি। তিনি আরও বলেন, আমরা মানুষকে ঘৃণা করি না, হিংসা করি না। আমরা মানুষকে মানুষ হিসেবে সম্মান করি। মানুষের দুঃখ-কষ্টে সবার আগে সাড়া দেওয়ার চেষ্টা করি। অফিস-আদালতে যারা ঘুষবাণিজ্য করেন, আবার মামলাবাণিজ্যও অনেকে করেন, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, কাজগুলো করবেন না।

 

আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। জামায়াতের আমির বলেন, গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ সরকার আলেম-ওলামাসহ বিভিন্ন মানুষের ওপর তাণ্ডব চালিয়েছে। জামায়াতে ইসলামীর দুজন আমিরসহ একজন সেক্রেটারি জেনারেল, তিনজন নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল ও একজন কার্যনির্বাহী সদস্যসহ মোট ১১ দায়িত্বশীল নেতাকে কেড়ে নিয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারাই করেছে শত শত কর্মীকে তারা হত্যা করেছে, অসংখ্য ভাই-বোনকে গুম করেছে।

হাজার হাজার নেতাকর্মীকে পঙ্গু করেছে, আহত করেছে, তাদের চাকরি কেড়ে নিয়েছে। শফিকুর রহমান বলেন, বহু নেতাকর্মীর ভিটেমাটি উচ্ছেদ ও ব্যবসা-বাণিজ্য তছনছ করেছে। কাউকে দেশেও থাকতে দেয়নি। হাজার মামলা দিয়ে তাদের হয়রানি করেছে। লাখো সহকর্মীদের জেলে নেওয়া হয়েছে। এতসব মানুষ কি কখনো চুরি করেছে? মানুষ হত্যা করেছে? গুপ্ত হত্যা করেছে? এসব কিছুই করেনি।

স্বৈরাশাসকের কথা না মানায় তাদের ওপর এমন নির্যাতন করেছে। উপস্থিত রাজশাহীবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর রাজশাহীতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষবাণিজ্য আছে? যদি থেকে থাকে তবে আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে এসব ছেড়ে দেন। শহীদদের স্মরণ করে জামায়াতের শীর্ষ এ নেতা বলেন, শহীদরা আমাদের জাতীয় সম্পদ, পরম সম্মানের পাত্র। যারা শহীদ হয়েছে, আমরা তাদের দলের, সবাই আমাদের দলের মানুষ। তারা জাতীয় সম্পদ, জাতীয় বীর, মাথার ওপরে শ্রদ্ধার সঙ্গে তুলে রাখতে চাই। ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে পশুর মতো গুলি করেছিল। অনেক লাশ গুম করা হয়েছিল। লাশ পুড়িয়ে ছাই হয়ে গেছে। এখনো বহু জায়গায় গেলে তারা আমাদের কাছে তাদের সন্তানের খবর চায়।

রাজশাহী মহানগর জামায়াতের আমির মাওলানা ড. কেরামত আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, স্বাগত বক্তব্য দেন রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক। মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, পাবনা জেলা আমির আবু তালেব মণ্ডল, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবু জার গিফারি, নাটোর জেলা আমির ড. মীর নূরুল ইসলাম, নওগাঁ জেলা আমির খন্দকার মো. আব্দুর রাকীব, বাংলাদেশ খেলাফতে মজলিশ রাজশাহী মহানগর সভাপতি মুফতি মোহাম্মদ আবুল বাশার, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহীর আহ্বায়ক মাওলানা হাবিবুর রহমান কাসেমী।

উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, যুব বিভাগীয় সেক্রেটারি সালাহ উদ্দিন আহমেদ, ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন, জেলা পূর্ব সভাপতি রুবেল আলী, জেলা পশ্চিমের সভাপতি ইলিয়াস হোসেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নওসাজ জামান, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহববুল আহসান বুলবুল, শ্রমিককল্যাণ ফেডারেশনের নগর সভাপতি অধ্যাপক আবদুস সামাদ, রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, জেলার শ্রমিককল্যাণ সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, রাজশাহী বিভাগের উলামা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, রাজশাহী জেলার মাদ্রাসাশিক্ষক পরিষদের সভাপতি মাওলানা এফএম ইসমাইল আলম। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জুলাই বিপ্লবের শহীদ সাকিব আনজুমের গর্বিত পিতা মাইনুল হক।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: চাঁদাবাজ-দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি : ডা. শফিকুর রহমান

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ ২৬৫ মিমি বৃষ্টি, বাড়ছে নদীর পানি

সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ ২৬৫ মিমি বৃষ্টি, বাড়ছে নদীর পানি

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৩ পূর্বাহ্ণ
0

সুনামগঞ্জে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় মৌসুমের সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে বন্যা...

এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৮ অপরাহ্ণ
0

দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথমবারের মতো নিজ...

দীপু মনির জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আবেদন

দীপু মনির জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আবেদন

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৪ অপরাহ্ণ
0

সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির দুটি মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রবিবার (১৪ জুন) আপিল...

আজ বিশ্ব চা দিবস

আজ বিশ্ব চা দিবস

by নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৬ — জ্যৈষ্ঠ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩০ পূর্বাহ্ণ
0

‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই, ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই’— Kabir Suman–এর জনপ্রিয় এই গানের কথাতেই যেন ফুটে ওঠে চায়ের প্রতি মানুষের আবেগ। সকাল শুরু থেকে...

টাঙ্গাইলে ‘ময়নামতির ভাতের কিচ্ছা’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

টাঙ্গাইলে ‘ময়নামতির ভাতের কিচ্ছা’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
মে ২, ২০২৬ — বৈশাখ ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
0

কবি ও গল্পকার রেখা আক্তারের ‘ময়নামতির ভাতের কিচ্ছা’ গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যায় শহরের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে প্রগতি...

Next Post
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষে জড়াল দুদেশের নাগরিকরা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষে জড়াল দুদেশের নাগরিকরা

সর্বেশষ

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৬ অপরাহ্ণ
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৯ অপরাহ্ণ
মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৬ অপরাহ্ণ
৫ জেলায় ফের বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

৫ জেলায় ফের বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৩ অপরাহ্ণ
পানির নিচে রাঙামাটির বিলাইছড়ির বিচ্ছিন্ন দুর্গত অধিকাংশ এলাকা

পানির নিচে রাঙামাটির বিলাইছড়ির বিচ্ছিন্ন দুর্গত অধিকাংশ এলাকা

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In