শনিবার, নভেম্বর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিশ্ব

বাংলাদেশ নিয়ে কী আলোচনা করলেন মার্কিন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী?

জানুয়ারি ২৩, ২০২৫ — মাঘ ১০, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৩:৫৮ অপরাহ্ণ
in বিশ্ব
A A

শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা খুব একটা স্বাভাবিক নেই। সংখ্যালঘু ইস্যু নিয়ে বারবার উদ্বেগ জানিয়ে আসছে নয়াদিল্লি। কিছু ব্যতিক্রম ছাড়া ইস্যুটি যে অতিরঞ্জিত, তা জানিয়ে আসছে ঢাকা। সম্প্রতি সীমান্তে বিএসএপের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টায় বাধা দেয় বাংলাদেশের বিজিবি। বিষয়টি নিয়ে উত্তেজনা যখন চরমে, তখন চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে সংঘর্ষে জড়ায় দুই দেশের বাসিন্দারা।

এর কয়েক দিন পরই নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এই আলোচনা করেন এস জয়শঙ্কর। এক সংবাদ সম্মেলনে নিজেই এই তথ্য জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

সৌদি আরবের এক প্রদেশে জরুরি সতর্কতা

আন্দোলনে জড়িতদের মিলবে না সরকারি চাকরি!

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিজের প্রথম বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।

ট্রাম্প প্রশাসনের নতুন কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনার বিষয়ে ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন : ‘আমরা বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলা ঠিক হবে না।’

এদিকে, হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে নয়াদিল্লির কর্মকর্তাদের মাঝে উদ্বেগ বাড়ছে। মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক রয়েছে এমন দেশগুলোর তালিকায় ভারতের নাম যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প গেল সোমবার শপথ নেওয়ার পর সেসব দেশের বিরুদ্ধে পাল্টা উচ্চ শুল্ক চাপিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

শুধু তাই নয়, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রায় ১৮ হাজার ভারতীয় অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত। অবৈধ এসব অভিবাসীদের ফিরিয়ে এনে দিল্লি ট্রাম্প প্রশাসনকে একটা বার্তা দিচ্ছে—ওয়াশিংটন যেন ভারতের ওপর কোনো বাণিজ্যিক বিধি-নিষেধ আরোপ না করে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: বাংলাদেশ নিয়ে কী আলোচনা করলেন মার্কিন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী?

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সৌদি আরবের এক প্রদেশে জরুরি সতর্কতা

সৌদি আরবের এক প্রদেশে জরুরি সতর্কতা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৬ — কার্তিক ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
0

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশে সম্ভাব্য জরুরি পরিস্থিতির আশঙ্কায় বিপদসংকেত জারি করা হয়েছিল। তবে সতর্কতা জারির কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে...

আন্দোলনে জড়িতদের মিলবে না সরকারি চাকরি!

আন্দোলনে জড়িতদের মিলবে না সরকারি চাকরি!

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
0

প্রতিবাদ বা আন্দোলনে অংশ নেওয়ার সময় সহিংসতায় জড়িত ব্যক্তিদের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করার বিধান যুক্ত করেছে ভারতের উত্তর প্রদেশ সরকার। যোগী আদিত্যনাথ সরকারের নতুন নিয়োগ...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের নতুন উদ্যোগ, প্রস্তাবে তিন বিষয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের নতুন উদ্যোগ, প্রস্তাবে তিন বিষয়

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৬ অপরাহ্ণ
0

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের তীব্রতা কমাতে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ভারত। দুই দেশের মধ্যে সীমিত সময়ের জন্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। ইউক্রেনের মতে, বর্তমানে বিবেচনায়...

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানানো হয়নি দূতাবাসকে

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানানো হয়নি দূতাবাসকে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৩ পূর্বাহ্ণ
0

সৌদি আরবের মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। তবে এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস বা তাঁদের পরিবারকে আগে...

সৌদিতে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে ৫ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদিতে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে ৫ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
0

সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার দায়ে নিজ দেশের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব সরকার। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সৌদি সংবাদমাধ্যম **আরব নিউজের**...

Next Post
র‍্যাগিং-বুলিং প্রতিরোধে গবেষণা প্রকল্প অনুমোদন দেবে জবি

র‍্যাগিং-বুলিং প্রতিরোধে গবেষণা প্রকল্প অনুমোদন দেবে জবি

সর্বেশষ

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৪ অপরাহ্ণ
রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সহযোগিতার অভিযোগ

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৯ অপরাহ্ণ
জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In