সোমবার, নভেম্বর ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

দিবসে নয়— অধিকার সমতা ও ক্ষমতায়নে হোক নারীর উন্নয়ন

মার্চ ৮, ২০২৫ — ফাল্গুন ২৪, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১২:০৪ অপরাহ্ণ
in জাতীয়
A A
দিবসে নয়— অধিকার সমতা ও ক্ষমতায়নে হোক নারীর উন্নয়ন

দিবসে নয়— অধিকার সমতা ও ক্ষমতায়নে হোক নারীর উন্নয়ন

প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব নারী দিবস। তবে দিন শেষে এই দিবসের স্বার্থকতা আটকে যায় ছোট্ট বৃত্তে। মুক্তিযুদ্ধে নারীর অবদান ছিল আড়ালে। জুলাই অভ্যুত্থানে নারীর সংগ্রামের চিত্রই বা কতোটুকু সামনে আসছে? ছাত্র-জনতার আন্দোলনে কয়জন নারী শহীদের কথা জানি আমরা?

এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে—‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’।

আরও পড়ুন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী

১৯৭১ সালে মুক্তির যে যুদ্ধ চলে বাংলায়, তাতে নির্দ্বিধায় বুকের রক্ত ঢেলে দিয়েছিল বাঙালি। ধর্ম-বর্ণ কিংবা নারী-পুরুষের ভেদাভেদ ছিল না । ১৯৫২ এর ভাষা আন্দোলনেও নারীরা ছিলেন সম্মুখ সারিতে। মুক্তিযুদ্ধে নারী শুধু সম্ভ্রম হারিয়েছেন তা নয়, পুরুষের পাশাপাশি তুলে নিয়েছিলেন অস্ত্রও। অথচ, মুক্তিযুদ্ধের বীর খেতাবে ৫ শতাধিক নামের তালিকায় নারী আছেন কেবল দুইজন। তেমনিই মুক্তিযুদ্ধে শতশত যুদ্ধাহতকে সুস্থ করেছেন মুক্তিযোদ্ধা ড. ফৌজিয়া। নারীর বীরত্বের সাক্ষী তিনি নিজেই। স্বীকৃতিতে কেন এত কার্পণ্য— এমন প্রশ্নে তিনি বলেন, আমার কাজটা ছিল ক্যাম্পে যে মুক্তিযোদ্ধারা ট্রেনিংয়ের জন্য আসতেন। ট্রেনিং থেকে ফিরে আসা ও যাওয়ার আগে তাদের শারীরিক পরীক্ষা করা। চিকিৎসা ক্ষেত্রে এমন বহু মেয়ে কাজ করেছে। এছাড়াও খবর সংগ্রহ করার কাজও তারা করেছে।

তিনি আরও বলেন,

ইতিহাস তো পুরুষরা রচনা করে, সেখানে নারীদের স্বীকৃতির কথাটা আসে না। এই স্বীকৃতিটা আদায় করে নিতে হয়। ২৪ এর গণঅভ্যুত্থানের ক্ষেত্রে তাদের (নারীদের) বাদ দেয়ার লক্ষণ আছে। এই বিষয়ে মেয়েরা তৎপর হলে সেটা আর হবে না।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নারীদের বিশাল অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে বিরল। হিসাব অনুযায়ী, দেশ পুনর্গঠনে নারীদের অংশগ্রহণও হওয়ার কথাও রেকর্ড পরিমাণ। কিন্তু বাস্তবতা কি তাই বলে? আবারও কি ৭১-এর পথেই হাঁটছে ২৪? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, যখনই ৫ আগস্ট পরবর্তী ক্ষমতার প্রশ্ন আসছে তখন মেয়েরা সিস্টেমেটিক্যালি সাইডলাইন হয়ে যায়। এখানে তো শুধু পদ পদবীর প্রশ্ন না। নারীদের যে সামান্য নিরাপত্তার প্রশ্ন। আমরা যখন রাস্তাঘাটে বের হচ্ছি তখন পোশাক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ৫ আগস্টের পর সেটা আরও অনেক বেড়েছে।

২৪ এর আন্দোলনে নারীর সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিলেন নুসরাত। ভাই নূর হোসেনকে আগলাতে পুলিশের চলন্ত প্রিজনভ্যানের সামনেই, বুক চিতিয়ে দাঁড়ান তিনি। নুসরাত জানান, শহীদদের তালিকায় সেখানে বারবার ছেলেদের নাম বলা হচ্ছে, নারীদের নাম পাচ্ছি না। আন্দোলনের সময় আমি একটি দল পরিচালনা করছি। সেদিক থেকে দেখছি ছেলেদের নামটাই উঠে আসছে, নারীদের নাম আসতেছে না।

অন্যদিকে নূর হোসেন বলেন, আন্দোলনের নারীরা প্রেরণা, শক্তির সাথে সুরক্ষা দিয়েছে। সেই সাথে ভ্যানগার্ড হয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। নারীদের মূল্যায়ন যতটুকু হওয়া উচিত ছিল, হয়ত তার থেকে অথবা ততটুকু হচ্ছে না। নারীদের ন্যূনতম নিরাপত্তা থাকার কথা ছিল, সেই নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24খবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমদিবসে নয়— অধিকার সমতা ও ক্ষমতায়নে হোক নারীর উন্নয়নবাংলাদেশরাজনীতিসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৮ অপরাহ্ণ
0

শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নাশকতা ও অরাজকতা ঠেকাতে মাঠে দায়িত্ব পালন করছেন পুলিশ ও...

শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী

শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২২ অপরাহ্ণ
0

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অনুশোচনা বা অনুতাপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, শেখ হাসিনার বর্তমান অবস্থা অনেকটা ‘বোকার স্বর্গে বাস...

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৪ অপরাহ্ণ
0

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামী ডিসেম্বরের মধ্যেই এ উন্নয়নকাজের জন্য দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন তিনি।...

বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৮ অপরাহ্ণ
0

বন্দী বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছে বাংলাদেশ। পাসপোর্ট নবায়নের মাধ্যমে তাঁকে দেশে ফেরানো হবে না বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন...

অনুসন্ধানে তদন্ত কমিটি - ঝুঁকিপূর্ণ ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা রাখার নেপথ্যে কারা?

অনুসন্ধানে তদন্ত কমিটি – ঝুঁকিপূর্ণ ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা রাখার নেপথ্যে কারা?

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
0

দেশের জ্বালানি তেল আমদানির জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর ৪ হাজার ৮১৩ কোটি টাকার বেশি স্থায়ী আমানত (এফডিআর) আর্থিকভাবে দুর্বল ও সংকটে...

Next Post
অদম্য নারীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

অদম্য নারীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

সর্বেশষ

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৮ অপরাহ্ণ
শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী

শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী

নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২২ অপরাহ্ণ

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৪ অপরাহ্ণ

বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৮ অপরাহ্ণ
ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

ট্রাম্পের মোদিকে প্রশংসার পোস্টের নেপথ্যে ভারতীয় লবিস্ট প্রতিষ্ঠান

নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In