বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

নাগরপুরে ১৫ বছরের কিশোরীর গোপন বিয়ে এলাকায় চাঞ্চল্য!

জুলাই ২৯, ২০২৫ — শ্রাবণ ১৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:২৭ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, টাঙ্গাইল জেলা, নাগরপুর, শীর্ষ সংবাদ
A A
নাগরপুরে ১৫ বছরের কিশোরীর গোপন বিয়ে এলাকায় চাঞ্চল্য!

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাথুরা গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীর গোপনে বিয়ের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জন্মসনদ ও ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র অনুযায়ী, কনের জন্ম ২০১০ সালের ১৫ জানুয়ারি, যা স্পষ্টভাবে প্রমাণ করে তার বয়স মাত্র ১৫ বছর। আইন অনুযায়ী এটি একটি বাল্যবিবাহ এবং সম্পূর্ণ বেআইনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কনের পিতৃবাড়িতে বর ও কনের পরিবারের সম্মতিতে গোপনে বিয়ের আয়োজন করা হয়। বর মিজানুর রহমানের বয়স আনুমানিক ১৭ বছর এবং তিনি সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। তিনি পাকুটিয়া ইউনিয়নের আউটপাড়া গ্রামের বাসিন্দা। পাকুটিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজী আবু বকর সিদ্দিক খানের নেতৃত্বে বিয়েটি সম্পন্ন হয়।

আরও পড়ুন

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

সাক্ষীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা শেষ করা হলেও, সাংবাদিকদের প্রশ্নের মুখে কাজী আবু বকর সিদ্দিক খান বলেন,“আমি এই বিষয়ে কিছুই জানি না। এসব ভিত্তিহীন অভিযোগ।” এদিকে, এলাকাবাসীর অভিযোগ—এই কাজী পূর্বেও বেশ কয়েকটি বিয়েতে বয়স যাচাই না করে দায়িত্ব পালন করেছেন বলে তারা ধারণা করেন। তাদের দাবি, বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, মেয়েটির পরিবার গরিব হওয়ায় কাজীর পরামর্শেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যরা নাকি বলেছেন—“আমরা গরিব মানুষ, কাজীর কথা শুনেই মেয়েটাকে আগেই বিয়ে দিয়ে দিয়েছি। এত কিছু ভাবার সুযোগ ছিল না।”

এ বিষয়ে জানতে চাইলে পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান মুঠোফোনে বলেন,“আমি ঘটনাটি আগে জানতাম না। যদি মেয়েটির জন্মসনদ অনুযায়ী বয়স ১৮ বছরের নিচে হয়, তাহলে এটি সম্পূর্ণ বেআইনি। আমি প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ অনুযায়ী, ১৮ বছরের নিচে কোনো কন্যাশিশুর এবং ২১ বছরের নিচে কোনো পাত্রের বিয়ে সম্পন্ন করা আইনত দণ্ডনীয়। এই ধরনের বিয়েতে জড়িত বা সহায়তা করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

এলাকাবাসীর দাবি, এই ঘটনাটি যেন অবহেলায় ধামাচাপা না পড়ে। যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক—এটাই এখন সবার দাবি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: #বাল্যবিবাহ #টাঙ্গাইল #নাগরপুর #পাকুটিয়া_ইউনিয়ন #শি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
0

অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। অথচ রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানের পর ৮৫...

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
0

জরিমানার পরও মির্জাপুরে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করার পরও থামেনি মা সিএনজি ফিলিং...

মাভাবিপ্রবিতে পেশাগত CMA বিষয়ক সেমিনার ও MoU স্বাক্ষর সম্পন্ন

মাভাবিপ্রবিতে পেশাগত CMA বিষয়ক সেমিনার ও MoU স্বাক্ষর সম্পন্ন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:০৭ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘Professional CMA Qualification: An Exciting Success Route’ শীর্ষক সেমিনার ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

নাগরপুরে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে যৌথ অভিযান

নাগরপুরে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে যৌথ অভিযান

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৭ অপরাহ্ণ
0

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ নিশ্চিত করতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শনিবার বিকেলে উপজেলা সহকারী...

ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলে ১ কোটি ২৫ লাখ টাকার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী স্বপন

ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলে ১ কোটি ২৫ লাখ টাকার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী স্বপন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় অবস্থিত ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। মাধ্যমিক ও...

Next Post
ফরিদপুরে ভুয়া র‍্যাব-পেটানো ঘটনায় আসল র‍্যাবও জনতার হা'ম'লার শিকার

ফরিদপুরে ভুয়া র‍্যাব-পেটানো ঘটনায় আসল র‍্যাবও জনতার হা'ম'লার শিকার

সর্বেশষ

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, আতঙ্কে স্বজনেরা

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, আতঙ্কে স্বজনেরা

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০০ অপরাহ্ণ
মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান, উদ্ধার হচ্ছে ফুটপাত

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান, উদ্ধার হচ্ছে ফুটপাত

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫১ অপরাহ্ণ
আইসিসিবিতে দেশীয় আসবাবের বৃহৎ প্রদর্শনী, বিনামূল্যে প্রবেশ

আইসিসিবিতে দেশীয় আসবাবের বৃহৎ প্রদর্শনী, বিনামূল্যে প্রবেশ

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৭ অপরাহ্ণ
মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
তানজিন তিশাকে আইনি নোটিশ, ফেসবুক পোস্ট সরানোর নির্দেশ

তানজিন তিশাকে আইনি নোটিশ, ফেসবুক পোস্ট সরানোর নির্দেশ

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৫ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In