বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়নপত্র দাখিল

ডিসেম্বর ৩০, ২০২৫ — পৌষ ১৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৫১ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়নপত্র দাখিল

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হকের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

ঘাটাইলে আড়াই হাজার গজারি গাছ কেটে বন বিভাগের জমিতে কলাবাগান

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়াই তার মূল অঙ্গীকার। নির্বাচিত হলে তিনি টাঙ্গাইল সদরকে উন্নয়ন ও সুশাসনের ক্ষেত্রে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে আন্তরিকতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করবেন।

তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পক্ষে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ব্যক্তি নয়, দল এবং দলের চেয়েও দেশ বড়—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই আদর্শ ধারণ করেই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন টুকু।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিএনপি থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে টাঙ্গাইল-৫ (সদর) আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। পরে ২১ ডিসেম্বর তিনি জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার পাশাপাশি বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তাকে প্রায় ৩৫০টি হয়রানিমূলক মামলার মুখোমুখি হতে হয় এবং ১২ দফা কারাভোগ করতে হয়। এ সময়ে তিনি প্রায় পাঁচ বছর কারাগারে ছিলেন এবং টানা ৪৬ দিন রিমান্ডে থাকতে হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইল সদর নির্বাচনটাঙ্গাইল-৫ সদরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনধানের শীষবিএনপি মনোনয়নবিএনপি সংবাদসুলতান সালাউদ্দিন টুকু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৪৭ অপরাহ্ণ
0

দেশের শীর্ষ স্থানীয় জনপ্রিয় অনলাইন জাগো নিউজের প্রতিনিধি সম্মেলনে টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন। বুধবার রাজধানীর মধ্যবাড্ডার হোসেন মার্কেটের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সম্মেলনে...

ঘাটাইলে আড়াই হাজার গজারি গাছ কেটে বন বিভাগের জমিতে কলাবাগান

ঘাটাইলে আড়াই হাজার গজারি গাছ কেটে বন বিভাগের জমিতে কলাবাগান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামে সরকারি বন বিভাগের প্রায় ২৪ বিঘা জমির আড়াই হাজার শাল-গজারি গাছ কেটে ফেলে দখলের অভিযোগ উঠেছে। নিষিদ্ধ এই গাছগুলো কেটে সেখানে...

গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ পিকআপচালক গ্রেপ্তার

গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ পিকআপচালক গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মো. রাসেল নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-৩ দল। বৃহস্পতিবার সকালে গোপালপুর থানা ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

বাসাইলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে এক যুবক দণ্ডপ্রাপ্ত

বাসাইলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে এক যুবক দণ্ডপ্রাপ্ত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৭ অপরাহ্ণ
0

বাসাইল থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক যুবককে কারাদণ্ড এবং অপর অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ​পুলিশ সূত্রে...

টাঙ্গাইলে পাঁচ বছরে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

টাঙ্গাইলে পাঁচ বছরে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১১ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল পৌর এলাকার বিশ্বাস বেতকা ১৭ নম্বর ওয়ার্ডের তাওহিদ নামে পাঁচ বছরের এক শিশুকে তার বাবা ও সৎ মা নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির...

Next Post
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

সর্বেশষ

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৪৭ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ও আক্রান্ত ১ হাজার ২৫২ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ও আক্রান্ত ১ হাজার ২৫২ জন

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগের নেপথ্যে কি বড় কোনো সিন্ডিকেট?

উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগের নেপথ্যে কি বড় কোনো সিন্ডিকেট?

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৯ অপরাহ্ণ
ঘাটাইলে আড়াই হাজার গজারি গাছ কেটে বন বিভাগের জমিতে কলাবাগান

ঘাটাইলে আড়াই হাজার গজারি গাছ কেটে বন বিভাগের জমিতে কলাবাগান

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ পিকআপচালক গ্রেপ্তার

গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ পিকআপচালক গ্রেপ্তার

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In