খবর বাংলা ডেস্ক :
বগুড়ার মাহবুবনগর এলাকায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সাইফুল ইসলাম, স্থানীয় একটি মসজিদের খতিব ও শহর জামায়াতের ওলামা বিভাগের দায়িত্বশীল নেতা, ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে রববার (১ মার্চ) সকালে।
পুলিশ জানায়, জমিতে সীমানা দিতে গিয়ে সাইফুল ইসলামের উপর প্রাক্তন জমির মালিকের ভাগিনা বিক্রম দলবল নিয়ে ছুরিকাঘাত চালায়। আহত অবস্থায় প্রথমে তাকে বগুড়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশি তদন্তে এই ঘটনায় মেহেদী ও মুস্তাকিম নামে দুইজনকে আটক করা হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











