খবর বাংলা ডেস্ক :
শেদে চলতি এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, “এপ্রিল মাসে বাংলাদেশ জ্বালানি নিরাপদে রয়েছে। কোনো তেল সংকট হওয়ার সম্ভাবনা নেই।” তিনি আরও জানান, “ইরান হরমুজ প্রণালীর মাধ্যমে ৬টি জাহাজ ছেড়েছে। এর মধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। জাহাজটি দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারিতে কোনো তেল ঘাটতি হবে না।”
তথ্য সূত্র : কালের কণ্ঠ











