বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

মির্জাপুরে সেনেটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

এপ্রিল ১৫, ২০২৬ — বৈশাখ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৯ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, মির্জাপুর, শীর্ষ সংবাদ
A A
মির্জাপুরে সেনেটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

মির্জাপুরে সেনেটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিবেদন:
মির্জাপুর সংবাদ দাতা

টাঙ্গাইলের মির্জাপুরে সেনেটারি ইন্সপেক্টর ইসরাত জাহানের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানিমূলক মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন লাল মিয়া নামে এক ভুক্তভোগী ব্যবসায়ী। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লাল মিয়া জানান, তিনি উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের বাসিন্দা এবং দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে গোড়াই কাঁচাবাজার এলাকায় মুদি ব্যবসা করে আসছেন। তার অভিযোগ, সেনেটারি ইন্সপেক্টর ইসরাত জাহান নিয়মিত বাজারে গিয়ে লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র দেখার অজুহাতে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দাবি করেন। টাকা না দিলে মামলা করার ভয় দেখানো হয়, এমনকি টাকা দিলেও কোনো রশিদ দেওয়া হয় না।

আরও পড়ুন

টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যু, প্রতিমন্ত্রী টুকুর শোক

টাঙ্গাইলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছেন প্রতিমন্ত্রী টুকু

তিনি আরও বলেন, প্রায় ১১ মাস আগে তার দোকানে গিয়ে লাইসেন্স দেখতে চান ইসরাত জাহান। লাইসেন্স না থাকায় তার কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারায় দোকান থেকে খেসারির ডাল নমুনা হিসেবে নিয়ে যান এবং মামলা করার হুমকি দেন। পরে প্রায় দুই মাস আগে জানতে পারেন, তার বিরুদ্ধে খাদ্য নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

এ ঘটনায় তিনি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিনের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ। অন্য সদস্যরা ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত মামলার স্বাক্ষী আলহাজ উদ্দিন বলেন, লাল মিয়া কখনো ডাল বিক্রি করেননি। বাড়ির গরুর জন্য রাখা ডাল নিয়ে গিয়ে তার নামে মামলা করা হয়েছে। তার অনুমতি ছাড়াই তাকে সাক্ষী করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, লাইসেন্স দেওয়ার কথা বলে প্রতি বছর তার কাছ থেকে সাত হাজার টাকা নেওয়া হয়, কিন্তু কোনো রশিদ দেওয়া হয় না।

এছাড়া স্থানীয় আরও কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, ইসরাত জাহান লাইসেন্সের কথা বলে নিয়মিত টাকা দাবি করেন এবং তার আচরণও খারাপ। টাকা না দিলে মামলার ভয় দেখানো হয়। কেউ সুপারিশ করলে তিনি বিরক্ত হন বলেও তারা জানান।

উপজেলা পরিষদ এলাকার ব্যবসায়ী মানিক মিয়া বলেন, একবার মামলা করার ভয় দেখিয়ে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয়। পরে আবার বেকারির পণ্য জব্দ করে হয়রানি করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেনেটারি ইন্সপেক্টর ইসরাত জাহান বলেন, তিনি বাইরে আছেন এবং পরে সরাসরি কথা বলবেন বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব জানান, তদন্ত কমিটির প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকেই নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইসরাত জাহানখাদ্য নিরাপত্তা আইনচাঁদাবাজির অভিযোগটাঙ্গাইল খবরতদন্ত কমিটিব্যবসায়ী হয়রানিমির্জাপুর সংবাদসেনেটারি ইন্সপেক্টর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যু, প্রতিমন্ত্রী টুকুর শোক

টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যু, প্রতিমন্ত্রী টুকুর শোক

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
0

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শাহ আলম (৭০) আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না...

টাঙ্গাইলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে যাচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি...

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মরত সিএইচসিপিদের নিয়ে উপজেলা এসোসিয়েশনের ২০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। ​মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা কার্যালয়ে আয়োজিত এক...

অনলাইন জুয়ার অর্থ বিদেশে পাচারের অভিযোগে টাঙ্গাইলে গ্রেপ্তার আরও ৪

অনলাইন জুয়ার অর্থ বিদেশে পাচারের অভিযোগে টাঙ্গাইলে গ্রেপ্তার আরও ৪

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৪ পূর্বাহ্ণ
0

অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচারের অভিযোগে টাঙ্গাইলে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সোমবার (১৪ সেপ্টেম্বর)...

ইন্টারনেট বন্ধ থাকলেও চলবে ডিজিটাল যোগাযোগ, মাভাবিপ্রবির সহকারী অধ্যাপক আরিফুলের উদ্ভাবন

ইন্টারনেট বন্ধ থাকলেও চলবে ডিজিটাল যোগাযোগ, মাভাবিপ্রবির সহকারী অধ্যাপক আরিফুলের উদ্ভাবন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৬ — ভাদ্র ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৮ অপরাহ্ণ
0

প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ বিপর্যয়, কোনো গণআন্দোলন, জরুরি পরিস্থিতি কিংবা অন্য কোনো কারণে প্রচলিত ইন্টারনেট সেবা বন্ধ বা বিচ্ছিন্ন হয়ে গেলেও নিজেদের মধ্যে ডিজিটাল যোগাযোগ চালু রাখার প্রযুক্তি উদ্ভাবন...

Next Post
মাভাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মাভাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

সর্বেশষ

মির্জাপুরে মহাসড়কের পাশে থেকে নবজাতকের লাশ উদ্ধার

মির্জাপুরে মহাসড়কের পাশে থেকে নবজাতকের লাশ উদ্ধার

সেপ্টেম্বর ১৬, ২০২৬ — আশ্বিন ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৭ পূর্বাহ্ণ
আইসিসিবিতে পর্যটন উৎসব, থাকছে ভ্রমণ ও বিনিয়োগের সুযোগ

আইসিসিবির পর্যটন উৎসবে থাকছে ভ্রমণ ও বিনিয়োগের সুযোগ

সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৪৫ অপরাহ্ণ
অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ বৈজ্ঞানিক ফোরাম-২০২৬-এ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ বৈজ্ঞানিক ফোরাম-২০২৬-এ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যু, প্রতিমন্ত্রী টুকুর শোক

টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যু, প্রতিমন্ত্রী টুকুর শোক

সেপ্টেম্বর ১৫, ২০২৬ — ভাদ্র ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In