বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে গলায় দড়ি, নিন্দা ও ক্ষোভ

মে ৪, ২০২৬ — বৈশাখ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৪ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইলে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে গলায় দড়ি, নিন্দা ও ক্ষোভ

টাঙ্গাইলে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে গলায় দড়ি, নিন্দা ও ক্ষোভ

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত বিসিক শিল্প মেলাকে ঘিরে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে মেলার প্যান্ডেল টানানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বস্তরে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।

জানা যায়, গত ২৪ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এই মেলার উদ্বোধন করেন। মেলাটি ৩ মে পর্যন্ত চলে। তবে মেলার শেষের দিকে ভাস্কর্যের প্রতি এমন অবমাননাকর আচরণের ছবি প্রকাশ পেয়ে বিতর্কের জন্ম দেয়।

আরও পড়ুন

‎মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই দশক পূর্তি,৩য় পুনর্মিলনী ২৭ নভেম্বর

এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

সরেজমিনে দেখা যায়, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে সেই দড়িতে স্টলের বাঁশ বাঁধা হয়েছে। ভাস্কর্যের পাশেই রয়েছে ময়লার স্তূপ, যা পুরো বিষয়টিকে আরও দৃষ্টিকটু করে তুলেছে। অনেকেই এটিকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি চরম অবমাননা হিসেবে দেখছেন।

এ বিষয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র আজাদ খান ভাসানী বলেন, টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে বিসিক শিল্প মেলা চললেও পাশেই মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্য অবহেলায় পড়ে থাকা আমাদের জন্য লজ্জাজনক। স্বাধীনতার জন্য যাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের প্রতি যথাযথ সম্মান দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। উন্নয়ন ও আয়োজনের পাশাপাশি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা না গেলে আমাদের চেতনা প্রশ্নবিদ্ধ হবে।

টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আল আমিন ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, যাঁদের রক্তে এই দেশ স্বাধীন হলো, মেলার ব্যবসার জন্য আজ তাঁদের গলায় দড়ি? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই ধৃষ্টতা বন্ধ করে ক্ষমা চাইতে হবে।

বিশিষ্ট চলচিত্র অভিনেতা মীর নাসিমুল হক তার প্রতিক্রিয়ায় বলেন, টাঙ্গাইল পৌর উদ্যানে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধ ও সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যের মতো গুরুত্বপূর্ণ স্থানে বিসিকের মেলার আয়োজন করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় মেলার স্টলের দড়ি বাঁধা হয়েছে এবং সেখানে কাপড় ঝুলানো হচ্ছে, পাশেই রয়েছে ময়লার স্তূপ।

এটি শুধু অব্যবস্থাপনা নয়, বরং আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরদের প্রতি চরম অসম্মান। স্মৃতিসৌধ ও ভাস্কর্য কোনোভাবেই মেলার সাজসজ্জার অংশ হতে পারে না,এগুলো জাতির গৌরব ও সম্মানের প্রতীক।

এ বিষয়ে প্রশাসন, বিসিক কর্তৃপক্ষ ও মুক্তিযোদ্ধা সংসদের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে যে জাতি তার বীরদের সম্মান দিতে পারে না, সে জাতির ভবিষ্যৎ কখনোই উজ্জ্বল হতে পারে না।

কবি ও কলামিস্ট এনায়েত করিম বলেন, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু অবহেলা নয়, আমাদের স্বাধীনতার ইতিহাস ও আত্মত্যাগের প্রতি চরম অসম্মান। ক্ষোভ স্বাভাবিক, তবে সমাধান হতে হবে দায়িত্বশীল ও শালীন উপায়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা দাবি করা, দ্রুত সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া এসবই এখন জরুরি। যারা এই কাজে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

টাঙ্গাইল যুবদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের এমন অসম্মান মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যেন কোনো আয়োজন তাদের অবয়ব ঢেকে না ফেলে, সে বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

সাংস্কৃতিক সংগঠক সাজ্জাদ খোশনবিশ তার প্রতিক্রিয়ায় বলেন, এই ঘটনা প্রমাণ করে আমরা জাতি হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা কতটা ধারণ করতে পেরেছি, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

স্থানীয় সাংবাদিক আল আমিন খান তার ফেসবুক ওয়ালে লেখেন , টাঙ্গাইল পৌর উদ্যানে সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যকে প্যান্ডেলের খুঁটি হিসেবে ব্যবহার করা চরম অসম্মান ও লজ্জাজনক। তিনি বলেন, এটি শুধু অবহেলা নয়, মুক্তিযুদ্ধের চেতনাকেই অপমান করা। তিনি অবিলম্বে দড়ি অপসারণ, দায়ীদের জবাবদিহিতা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কঠোর নীতিমালা প্রণয়নের দাবি জানান।

এ বিষয়ে বিসিক টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী মহা ব্যবস্থাপক শাহনাজ বেগম বলেন, “মেলার ৯ দিনের মাথায় কে বা কারা এই কাজ করেছে জানা নেই। বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া হয়েছে।

সচেতন মহল বলছে, স্মৃতিসৌধ ও বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য শুধু স্থাপনা নয়, এগুলো জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। সেগুলোর প্রতি এমন অবহেলা ও অসম্মান কোনোভাবেই কাম্য নয়।

তারা দ্রুত ভাস্কর্যগুলোর সংরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো আয়োজনের ক্ষেত্রে জাতীয় স্মৃতিচিহ্নগুলোর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইলটাঙ্গাইল নিউজবাংলাদেশ খবরবিতর্কবিসিক শিল্প মেলাবীরশ্রেষ্ঠভাস্কর্যমুক্তিযুদ্ধশহীদ স্মৃতি উদ্যানসামাজিক যোগাযোগ মাধ্যম

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

‎মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই দশক পূর্তি,৩য় পুনর্মিলনী ২৭ নভেম্বর

‎মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই দশক পূর্তি,৩য় পুনর্মিলনী ২৭ নভেম্বর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০০ অপরাহ্ণ
0

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে তৃতীয়বারের মতো পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবদুল...

এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৫১ অপরাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো....

সৎ সাংবাদিকতার পৃষ্ঠপোষকতা প্রতিটি আইনপ্রণেতার নৈতিক দায়িত্ব

সৎ সাংবাদিকতার পৃষ্ঠপোষকতা প্রতিটি আইনপ্রণেতার নৈতিক দায়িত্ব

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৪ অপরাহ্ণ
0

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে পৃষ্ঠপোষকতা দেওয়া শুধু দায়িত্ব নয়, বরং প্রতিটি আইনপ্রণেতার নৈতিক কর্তব্য। গত ১২ নভেম্বর মহান জাতীয় সংসদে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য এবং বেসামরিক...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৩ অপরাহ্ণ
0

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্ল্যা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকার ঢাকামুখী সার্ভিস লেনের পাশ...

মাভাবিপ্রবিতে শিক্ষা ঋণ দেবে পূবালী ব্যাংক, মিলবে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

মাভাবিপ্রবিতে শিক্ষা ঋণ দেবে পূবালী ব্যাংক, মিলবে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
0

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণসহ বিশেষ ব্যাংকিং সুবিধা চালু এবং বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান...

Next Post
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ ফের ৩ দিনের রিমান্ডে

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ ফের ৩ দিনের রিমান্ডে

সর্বেশষ

অলস টাকা আছে সরকারি ব্যাংকে, উদ্যোক্তা রয়েছে বিনিয়োগ সংকটে

অলস টাকা আছে সরকারি ব্যাংকে, উদ্যোক্তা রয়েছে বিনিয়োগ সংকটে

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪২ পূর্বাহ্ণ
টঙ্গীতে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

টঙ্গীতে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২০ পূর্বাহ্ণ
ডলারসংকটে অস্থির বৈদেশিক মুদ্রার বাজার

ডলারসংকটে অস্থির বৈদেশিক মুদ্রার বাজার

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
শীতের দুপুরে তৈরি করুন মজাদার পাঁচফোড়নের মিক্সড ভেজিটেবল

শীতের দুপুরে তৈরি করুন মজাদার পাঁচফোড়নের মিক্সড ভেজিটেবল

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫০ পূর্বাহ্ণ
সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪০ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In