শনিবার, জুন ১৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

যুক্তরাজ্যে নিয়ম না মেনে পতাকা ওড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১২ অপরাহ্ণ
in খেলা
A A
যুক্তরাজ্যে নিয়ম না মেনে পতাকা ওড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

যুক্তরাজ্যে নিয়ম না মেনে পতাকা ওড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

বিশ্বকাপের মেগা আসর মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের তুমুল উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা ওড়ানো এখন খুবই পরিচিত দৃশ্য। তবে অতি-উৎসাহী হয়ে যুক্তরাজ্যের (ইউকে) কড়া আইনি নিয়ম না মেনে পতাকা ওড়ালে কপালে জুটতে পারে বড় অঙ্কের জরিমানা! আইনের মারপ্যাঁচে এই খেসারতের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ প্রায় ৪ লাখ টাকা (২,৫০০ পাউন্ড) পর্যন্ত পৌঁছাতে পারে।

ব্রিটিশ আইন অনুযায়ী, পতাকাটি যদি বাড়ির ছাদে লাগানো থাকে, তবে যেকোনো আকারের পতাকাই ওড়ানো যাবে। তবে শর্ত একটাই—পতাকাটি যেন নিরাপদভাবে এবং ভালো অবস্থায় টানানো থাকে। আসল ঝামেলাটা বাধে অন্য জায়গায়। যুক্তরাজ্যের ‘টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং রেগুলেশনস (২০০৭)’-এর নিয়ম অনুযায়ী, পতাকাটি যদি ছাদ ছাড়া বাড়ির অন্য কোনো অংশে—যেমন জানালা, বারান্দা বা দেওয়ালে ঝুলানো হয়, তবে তার সর্বোচ্চ আকারের ওপর কিছু আইনি বিধিনিষেধ রয়েছে। এমনকি পতাকাটি যদি কোনো নির্দিষ্ট পতাকাদণ্ডে ওড়ানো হয়, তবুও তার আকার কোনোভাবেই দুই মিটারের বেশি হতে পারবে না।

আরও পড়ুন

মরক্কোর বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ

ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের ভরসা

নিয়ম অনুযায়ী, স্থানীয় কাউন্সিল যদি নিয়মবহির্ভূত কোনো পতাকা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় এবং বাড়ির মালিক যদি তা অমান্য করেন, তবে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হতে পারে। এমনকি নির্দেশ অমান্য করে পতাকাটি ঝুলিয়ে রাখলে প্রতিদিনের জন্য আরও ২৫০ পাউন্ড করে অতিরিক্ত জরিমানা যোগ হতে পারে। তবে হুট করেই কাউন্সিল এই জরিমানা করবে না। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে প্রথমে একটি আনুষ্ঠানিক অনুরোধ বা ‘এনফোর্সমেন্ট নোটিশ’ পাঠানো হয়। সেই নোটিশ অনুযায়ী পতাকা নামিয়ে ফেললে বা আকার ছোট করে নিলে কোনো জরিমানা ছাড়াই বিষয়টি মিটে যায়।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: UK Flag LawWorld Cup Fever.আন্তর্জাতিক খবরপতাকা ওড়ানোর নিয়মবিশ্বকাপ উন্মাদনাযুক্তরাজ্যে জরিমানাযুক্তরাজ্যের আইনসচেতনতামূলক সংবাদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মরক্কোর বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ

মরক্কোর বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৯ অপরাহ্ণ
0

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে পারে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আক্রমণভাগে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তারকা ফরোয়ার্ড Vinícius Júnior-এর। প্রধান কোচ...

ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের ভরসা

ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের ভরসা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৪ অপরাহ্ণ
0

আরেকটি বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত। আর সেই মঞ্চে নিজেদের ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে অভিযান শুরু করতে যাচ্ছে ব্রাজিল। রবিবার ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশনের যাত্রা শুরু...

আজ থেকে শুরু বিশ্বকাপ, মোবাইল ফোনে যেভাবে দেখবেন খেলা

আজ থেকে শুরু বিশ্বকাপ, মোবাইল ফোনে যেভাবে দেখবেন খেলা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৬ অপরাহ্ণ
0

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার শেষ নেই। ঘরে বসেই টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে উপভোগ করা যাবে এই মহাযজ্ঞের সব ম্যাচ। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সহ...

বিশ্বকাপে সব ম্যাচ এলইডি স্কিনে দেখাবে মাভাবিপ্রবি প্রশাসন

বিশ্বকাপে সব ম্যাচ এলইডি স্কিনে দেখাবে মাভাবিপ্রবি প্রশাসন

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০১ অপরাহ্ণ
0

আসন্ন ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রশাসন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮ ফুট উচ্চতা ও...

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১১ অপরাহ্ণ
0

জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও হাইভোল্টেজ ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো...

Next Post
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার রায় দ্রুত কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বেশষ

মরক্কোর বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ

মরক্কোর বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৯ অপরাহ্ণ
আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৫ অপরাহ্ণ
দিনাজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

দিনাজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি কত?

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৭ অপরাহ্ণ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৭ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In