শনিবার, জুন ২০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

মধুপুরে কফি হাউজে মাদক কারবার, যুবকের কারাদণ্ড

জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৫ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, মধুপুর, শীর্ষ সংবাদ
A A
মধুপুরে কফি হাউজে মাদক কারবার, যুবকের কারাদণ্ড

মধুপুরে কফি হাউজে মাদক কারবার, যুবকের কারাদণ্ড

প্রতিবেদন:
মধুপুর সংবাদ দাতা

টাঙ্গাইলের মধুপুরে কফি হাউজের আড়ালে মাদক কারবার এবং খাদ্য প্রস্তুতে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মধুপুর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।

আরও পড়ুন

দেলদুয়ারে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

নাগরপুরে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফার সমর্থনে দুয়াজানীতে উঠান বৈঠক অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘কানন’ মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মশা-মাছির উপদ্রব পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় ‘ধনবাড়ী মিষ্টি ঘর’-এ ওজনে কম পণ্য বিক্রির অভিযোগে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে উপজেলার বিপ্রবাড়ি এলাকায় ‘চাঁদের হাসি’ নামে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে মাদক কারবারের অভিযোগে রাকিব (১৮) নামে এক যুবককে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রেস্টুরেন্টটিকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মধুপুরের বিভিন্ন এলাকায় কফি হাউজ ও রেস্টুরেন্টের আড়ালে মাদক কেনাবেচা এবং নানা অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসব স্থানে অনেক শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে সময় কাটায় বলেও অভিযোগ রয়েছে।

অভিযান চলাকালে কয়েকজন শিক্ষার্থীকে স্কুল ড্রেস পরা অবস্থায় পাওয়া গেলে তাদের সতর্ক করা হয়। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের অবহিত করার উদ্যোগ নেওয়া হয়।

মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মাদক কারবারের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কফি হাউজজরিমানাটাঙ্গাইলভোক্তা অধিকারভ্রাম্যমাণ আদালতমধুপুরমাদক কারবারমিষ্টির দোকানরাকিবস্থানীয় সংবাদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দেলদুয়ারে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

দেলদুয়ারে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬ — আষাঢ় ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচা-ভাতিজা। শুক্রবার (১৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া গ্রামে এ দুর্ঘটনা...

নাগরপুরে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফার সমর্থনে দুয়াজানীতে উঠান বৈঠক অনুষ্ঠিত

নাগরপুরে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফার সমর্থনে দুয়াজানীতে উঠান বৈঠক অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬ — আষাঢ় ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১১ অপরাহ্ণ
0

আসন্ন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সূর্য আইডিয়াল কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা (গোলাম)-এর সমর্থনে এক উঠান বৈঠক...

টাঙ্গাইলে পানি পরিশোধনাগার ও জলাধারের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে পানি পরিশোধনাগার নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬ — আষাঢ় ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইল শহরে একাধিক ভূগর্ভস্থ পানি পরিশোধনাগার উচ্চ জলাধারের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার সকালে আশেকপুর ও কলেজ পাড়া এলাকায় এসবের...

নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও জিআর চাল বিতরণ

নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও জিআর চাল বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬ — আষাঢ় ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের অনুকূলে জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন)...

মির্জাপুরে বেহাল রাস্তার প্রতিবাদে ধানের চারা রোপণ, পাকাকরণের দাবি

মির্জাপুরে বেহাল রাস্তার প্রতিবাদে ধানের চারা রোপণ, পাকাকরণের দাবি

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একটি কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে অভিনব প্রতিবাদ করেছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার ওপর ধানের চারা রোপণ করে...

Next Post
এবার সারাদেশে অভিন্ন প্রশ্নে বোর্ড পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী

এবার সারাদেশে অভিন্ন প্রশ্নে বোর্ড পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী

সর্বেশষ

নেইমার ছাড়াও শক্তিশালী ব্রাজিল—দাবি সমর্থকদের

নেইমার ছাড়াও শক্তিশালী ব্রাজিল—দাবি সমর্থকদের

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৭ অপরাহ্ণ
তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হিলির জনজীবন

তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হিলির জনজীবন

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৮ অপরাহ্ণ
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন

বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫২ অপরাহ্ণ
ব্রাজিল তারকা রাফিনিয়ার চোট কতটা গুরুতর

ব্রাজিল তারকা রাফিনিয়ার চোট কতটা গুরুতর

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৩ অপরাহ্ণ
হেলথ কার্ড, বিশেষায়িত হাসপাতালসহ স্বাস্থ্যখাতে একগুচ্ছ পরিকল্পনা

হেলথ কার্ড, বিশেষায়িত হাসপাতালসহ স্বাস্থ্যখাতে একগুচ্ছ পরিকল্পনা

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In