শনিবার, জুন ২০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

সীমান্তে নতুন সশস্ত্র সংগঠন ‘খুমি পিপল ফোর্স’র তৎপরতা, বাড়ছে নজরদারি

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৯ অপরাহ্ণ
in সারাদেশ
A A
সীমান্তে নতুন সশস্ত্র সংগঠন ‘খুমি পিপল ফোর্স’র তৎপরতা, বাড়ছে নজরদারি

সীমান্তে নতুন সশস্ত্র সংগঠন ‘খুমি পিপল ফোর্স’র তৎপরতা, বাড়ছে নজরদারি

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নতুন একটি সশস্ত্র সংগঠন ‘খুমি পিপল ফোর্স’ এর আনাগোনা বেড়েছে বলে জানা গেছে। এটি মিয়ানমারের চীন প্রদেশের পালেতোয়া টাউনশিপ এলাকার খুমি ন্যাশনাল কংগ্রেস পার্টির সশস্ত্র শাখা, যা চলতি বছরেই আত্মপ্রকাশ করেছে।

স্থানীয় সূত্র ও সীমান্ত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আরাকান আর্মির সহিংস পরিস্থিতির কারণে গত দুই মাস ধরে সংগঠনটির সদস্যরা বান্দরবানের রুমা ও থানচি সীমান্ত এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুন

যশোরে বিজিবির অভিযানে সাড়ে ৩ কেজির বেশি সোনাসহ আটক দুই

২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় রুখে দেওয়া হলো

গত এপ্রিলের মাঝামাঝি সময় প্রথমবারের মতো তাদের দেখা যায় বান্দরবানের বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তের তিনমুখ পিলার সংলগ্ন কেসপাই পাড়া এলাকায়। এরপর তংব্রাই ডুলু চাঁদ, থানদৈ, ক্রামচি পাড়াসহ বিভিন্ন এলাকায় তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সবশেষ মে মাসের শেষ দিকে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের পাউপাড়া এলাকার একটি ঝিরিতে তাদের দেখা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এলাকাবাসী ভয়ের কারণে প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি।

সূত্র অনুযায়ী, পাউপাড়া থেকে সংগঠনটির সদস্যরা তিন্দু বাজারের বিপরীতে ক্রামচি পাড়ায় অবস্থান নেয় এবং সেখানে স্থানীয় এক ব্যক্তিকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয় বলেও জানা গেছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্যমতে, বিষয়টি বিজিবিকে জানানো হলে সীমান্ত এলাকায় অভিযানও পরিচালনা করা হয়। পরে সংগঠনটির পক্ষ থেকে বিজিবির কাছে একটি চিঠি পাঠানো হয়, যেখানে সীমান্ত এলাকায় অবাধ চলাচলের অনুরোধ জানানো হয়।

বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান জানান, সীমান্তে কোনো সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। তিনি বলেন, তাদের পাঠানো চিঠি পাওয়া গেছে, তবে তাদের সঙ্গে কোনো ধরনের কার্যক্রমের সুযোগ নেই।

তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অস্থায়ী ক্যাম্প ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নজরদারি বাড়ানো হচ্ছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে গবেষকদের মতে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব সীমান্ত এলাকায় নতুন নতুন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি বাড়াচ্ছে, যা পুরো অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলছে।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আরাকান আর্মিখুমি পিপল ফোর্সথানচিনিরাপত্তাবান্দরবানবাংলাদেশবিজিবিমিয়ানমাররুমাসীমান্তসীমান্ত পরিস্থিতি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

যশোরে বিজিবির অভিযানে সাড়ে ৩ কেজির বেশি সোনাসহ আটক দুই

যশোরে বিজিবির অভিযানে সাড়ে ৩ কেজির বেশি সোনাসহ আটক দুই

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৮ অপরাহ্ণ
0

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪২ গ্রাম ওজনের ৩১টি সোনার বারসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার...

২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় রুখে দেওয়া হলো

২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় রুখে দেওয়া হলো

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫১ অপরাহ্ণ
0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে চার শিশুসহ ২০ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধে ওই চেষ্টা ব্যর্থ...

তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হিলির জনজীবন

তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হিলির জনজীবন

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৮ অপরাহ্ণ
0

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন ঘন লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থার কারণে শিক্ষার্থী,...

আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না

আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১১ অপরাহ্ণ
0

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (১৮ জুন) বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু...

নেত্রকোনায় ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

নেত্রকোনায় ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৮ অপরাহ্ণ
0

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি স্বেচ্ছাসেবক দল নেতা মো. মহন তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে...

Next Post
চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বেশষ

ইরানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৭ অপরাহ্ণ
মধুপুরে ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

মধুপুরে ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
প্রতিবেশী দেশগুলো মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করতে চায়: টুকু

প্রতিবেশী দেশগুলো মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করতে চায়: টুকু

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২১ অপরাহ্ণ
বিএনপি জনবান্ধব দল, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি: টুকু

বিএনপি জনবান্ধব দল, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি: টুকু

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩০ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In