বুধবার, আগস্ট ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩০ অপরাহ্ণ
in জাতীয়
A A
চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ২৬ জুন এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মানতে হবে এমপিদের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

পররাষ্ট্র সচিব জানান, ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ২৩ ও ২৪ জুন বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তার।

তিনি জানান, মালয়েশিয়া সফর শেষে ২২ জুন বিকেলে ডালিয়ানে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সামার দাভোস সম্মেলনে অংশ নেবেন এবং ‘ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

২৪ জুন তিনি সামার দাভোসের মূল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং একই দিন দুপুরে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেবেন। ২৫ জুন বেইজিংয়ে চীনের বিভিন্ন সরকারি ও বাণিজ্যিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছাড়াও একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিডা আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ তিনি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন এবং বিদেশি বিনিয়োগ আহ্বান জানাবেন। সফরের অংশ হিসেবে বাংলাদেশ ও চীনের মধ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

পররাষ্ট্র সচিব আরও জানান, ২৬ জুন সকালে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। একই দিনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

সফর শেষে ২৬ জুন বিকেলে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং সন্ধ্যায় দেশে ফিরবেন বলে জানানো হয়।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আন্তর্জাতিক সম্পর্ককূটনীতিচীনপররাষ্ট্র মন্ত্রণালয়প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশবিনিয়োগ সম্মেলনমালয়েশিয়ালি কিয়াংশি জিনপিং

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মানতে হবে এমপিদের

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মানতে হবে এমপিদের

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
0

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদে প্রস্তুতিমূলক...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৫ অপরাহ্ণ
0

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম অসুস্থ হওয়ায় তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) রাতে...

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
0

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ...

১১ বছর পর চাকরিতে ফিরলেন সাবেক ডিএমপি কর্মকর্তা

১১ বছর পর চাকরিতে ফিরলেন সাবেক ডিএমপি কর্মকর্তা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৬ — শ্রাবণ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
0

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (পূর্ব) মো. ওবায়দুর রহমান খানকে চাকরি থেকে বরখাস্তের আদেশ ১১ বছর পর বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৬ — শ্রাবণ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৭ অপরাহ্ণ
0

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের আওতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী...

Next Post
বিএনপি জনবান্ধব দল, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি: টুকু

বিএনপি জনবান্ধব দল, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি: টুকু

সর্বেশষ

অবশেষে বদলি হলো সেই আলোচিত এডিসি মহন্ত

অবশেষে বদলি হলো সেই আলোচিত এডিসি মহন্ত

আগস্ট ১২, ২০২৬ — শ্রাবণ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ পূর্বাহ্ণ
বেকার যুবকদের বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

বেকার যুবকদের বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫০ অপরাহ্ণ
এই সরকার জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

এই সরকার জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মানতে হবে এমপিদের

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মানতে হবে এমপিদের

আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শুরু হাইকোর্টে

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শুরু হাইকোর্টে

আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In