খবরবাংলা ডেস্ক :
বার্সেলোনা ছেড়ে ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দিয়েছেন উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্দ আরৌহো। তবে স্থায়ীভাবে নয়, এক বছরের লোন চুক্তিতে ‘অলরেড’দের দলে নাম লিখিয়েছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার।
লিভারপুলের রক্ষণভাগে চোটের কারণে খেলোয়াড় সংকট তৈরি হয়েছে। জো গোমেজ ও জিওভানি লিওনি ইনজুরিতে থাকায় রক্ষণে গভীরতা বাড়াতে আরৌহোকে দলে ভেড়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর সঙ্গে ইব্রাহিমা কোনাতে ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় লিভারপুলের রক্ষণভাগ আরও দুর্বল হয়ে পড়ে।
লোন চুক্তি হলেও মৌসুম শেষে আরৌহোকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগ রাখা হয়েছে লিভারপুলের জন্য। ফলে চলতি মৌসুমে উরুগুইয়ান তারকার পারফরম্যান্স সন্তোষজনক হলে স্থায়ী চুক্তির পথও খুলে যেতে পারে।
অন্যদিকে, বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের মূল একাদশের পরিকল্পনায় আগের মতো গুরুত্ব না পাওয়ায় লিভারপুলের প্রস্তাব গ্রহণ করেছেন আরৌহো। নতুন ক্লাবে নিজের জায়গা ধরে রেখে সাফল্য পাওয়াই এখন তার সামনে বড় চ্যালেঞ্জ।
তথ্য সূত্র : যমুনা টিভি











