নিজস্ব প্রতিবেদক :
দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলা, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা এবং দুর্ঘটনাকবলিত রোগীদের তাৎক্ষণিক ব্যবস্থাপনা বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার বাস্তবায়নে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় জরুরি পরিস্থিতিতে রোগী ও স্বজনদের নিরাপদে সরিয়ে নেওয়া, আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার কার্যক্রম প্রদর্শন করা হয়।
মহড়াটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এনায়েত হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











