রবিবার, আগস্ট ৩০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন, ফিরছেন জেলে-পর্যটক

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৬ অপরাহ্ণ
in সারাদেশ
A A
তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন, ফিরছেন জেলে-পর্যটক

তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন, ফিরছেন জেলে-পর্যটক

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাচ্ছেন জেলে ও পর্যটকরা। মাছের প্রজনন মৌসুম ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় জুন, জুলাই ও আগস্টজুড়ে চলা নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ওই দিন থেকে বন প্রবেশের অনুমতি দেওয়া হবে।

একই সঙ্গে সুন্দরবনের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলার জন্য জেলে, পর্যটকসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

মদ খেয়ে ২ যুবককে ডাকেন সেই তরুণী : পুলিশ

হঠাৎ বিদ্যুৎ-গ্যাস সংকটের নেপথ্যে কী?

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দরবন জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আধার হওয়ার পাশাপাশি দেশের মৎস্যসম্পদেরও অন্যতম উৎস। ১ সেপ্টেম্বর থেকে জেলে ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও মাছের প্রজনন নিশ্চিত করতে প্রতি বছর জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাস বন প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় জেলেদের মাছ ও কাঁকড়া আহরণ, বাওয়ালীদের গোলপাতা ও মধু সংগ্রহ এবং পর্যটকদের সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকে।

দীর্ঘ সময় বন বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন সুন্দরবননির্ভর বনজীবীরা। স্থানীয় জেলেরা জানান, তিন মাস মাছ ও কাঁকড়া ধরতে না পারায় অনেককে ধারদেনা করে সংসারের খরচ চালাতে হয়েছে। এখন সুন্দরবনে প্রবেশের সুযোগ পাওয়ায় মাছ ও কাঁকড়া আহরণ করে সেই ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের দৈনন্দিন খরচ মেটানোর আশা করছেন তারা।

জেলে আয়ুব আলী, ইসমাইল হোসেন ও সুবোল মুন্ডাসহ কয়েকজন বলেন, নিষেধাজ্ঞার সময়ে সুদে টাকা নিয়ে সংসার চালাতে হয়েছে। এখন আবার ঋণ করে নৌকা ও জাল মেরামত করছেন। বনে গিয়ে মাছ-কাঁকড়া ধরে ঋণ পরিশোধের পাশাপাশি সন্তানদের পড়াশোনা, বাবা-মায়ের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে হবে।

সুন্দরবনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা অন্যান্য মানুষও নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান স্থানীয়রা। নীলডুমুর ট্রলার মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, পর্যটনকেন্দ্রিক সাতক্ষীরা রেঞ্জ এলাকায় পাঁচ শতাধিক ট্রলার চলাচল করে। জুন থেকে আগস্ট পর্যন্ত মাছ ও কাঁকড়া আহরণের পাশাপাশি পর্যটকদের প্রবেশ বন্ধ থাকায় ট্রলারচালক ও শ্রমিকদেরও বেকার থাকতে হয়।

এদিকে কয়েকজন জেলে দাবি করেছেন, সুন্দরবনের প্রায় ৭০ শতাংশ এলাকা অভয়ারণ্য হিসেবে সবসময় বন্ধ থাকে। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় অসাধু জেলেরা এসব এলাকায় ঢুকে বিষ প্রয়োগ করে মাছ ধরেন এবং ফাঁদ পেতে হরিণ শিকার করেন।

স্থানীয় জেলেদের দাবি, সুন্দরবনের আরও বেশি এলাকা মাছ ও কাঁকড়া আহরণের জন্য উন্মুক্ত করা হলে অসাধু চক্রের অবৈধ কর্মকাণ্ড কমানো সম্ভব হতে পারে। একই সঙ্গে সুন্দরবনের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় নিয়মিত নজরদারি বাড়ানোরও দাবি জানান তারা।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ১ সেপ্টেম্বরকাঁকড়া আহরণজেলেপর্যটকমাছ ধরাসাতক্ষীরা রেঞ্জসুন্দরবনসুন্দরবন খুলছেসুন্দরবনে প্রবেশসুন্দরবনের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মদ খেয়ে ২ যুবককে ডাকেন সেই তরুণী : পুলিশ

মদ খেয়ে ২ যুবককে ডাকেন সেই তরুণী : পুলিশ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৭ অপরাহ্ণ
0

মধ্যরাতে মোটরসাইকেলে দুই যুবকের সঙ্গে অচেতন অবস্থায় ঢাকার রাস্তায় দেখা যাওয়া সেই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে টঙ্গী থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ...

হঠাৎ বিদ্যুৎ-গ্যাস সংকটের নেপথ্যে কী?

হঠাৎ বিদ্যুৎ-গ্যাস সংকটের নেপথ্যে কী?

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৬ — ভাদ্র ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
0

দেশজুড়ে হঠাৎ তীব্র হয়ে ওঠা বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকট, বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের বকেয়া, গ্যাস ও এলএনজি সরবরাহের ঘাটতির পাশাপাশি সংকটের...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-অস্ত্র

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-অস্ত্র

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫২ পূর্বাহ্ণ
0

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির...

কুমিল্লায় চাষ হচ্ছে বিশ্বের দামি মরিচ ‘চারাপিতা’

কুমিল্লায় চাষ হচ্ছে বিশ্বের দামি মরিচ ‘চারাপিতা’

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ
0

কুমিল্লায় শখের বসে চাষ হচ্ছে বিশ্বের অন্যতম দামি মরিচ ‘চারাপিতা’। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বাণিজ্যিকভাবে চাষ হওয়া এই মরিচের প্রতি কেজির দাম ২৫ থেকে ৩০ হাজার মার্কিন ডলার...

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১১ পূর্বাহ্ণ
0

বগুড়ার সদর উপজেলায় সাইফুল ইসলাম (৫০) নামে দুইবারের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ...

Next Post
মক্কা চুক্তিতে অংশ নিতে ইতিবাচকভাবে এগোচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা চুক্তিতে অংশ নিতে ইতিবাচকভাবে এগোচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বেশষ

মক্কা চুক্তিতে অংশ নিতে ইতিবাচকভাবে এগোচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা চুক্তিতে অংশ নিতে ইতিবাচকভাবে এগোচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১৫ অপরাহ্ণ
তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন, ফিরছেন জেলে-পর্যটক

তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন, ফিরছেন জেলে-পর্যটক

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৬ অপরাহ্ণ
মধুপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, ‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়ো’

মধুপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, ‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়ো’

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২১ অপরাহ্ণ
বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪০ অপরাহ্ণ
গভীর রাতে ১০টি ঘোড়া জবাই করলেও ফেলে গেল জবাই করা তিনটি ঘোড়া 

গভীর রাতে ১০টি ঘোড়া জবাই করলেও ফেলে গেল জবাই করা তিনটি ঘোড়া 

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In