মাসুদ রানা
,
বাসাইল প্রতিনিধি:
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত, স্বনামধন্য ও বহুল প্রচারিত পাঠকপ্রিয় জাতীয় দৈনিক ‘মজলুমের কন্ঠ’ পত্রিকার ৩১ বছর পূর্তি ও ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল প্রেসক্লাবে দৈনিক ‘মজলুমের কন্ঠ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
বাসাইল প্রেসক্লাবের সভাপতি ও পত্রিকাটির উপজেলা প্রতিনিধি মো. রুবেল মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর। বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, বাসাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল আহমেদ এবং বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
এ সময় বাসাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম জনি, দপ্তর সম্পাদক মো. নাসির মিয়া, সাহিত্য সম্পাদক মিনহাজ উদ্দিন, কার্যকরী সদস্য আখতারুজ্জামান রিপন, শরিফুল ইসলাম মিয়া, সহদেব সূত্রধরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কাটেন।











