বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home চাকরী

২০২৭ জন বেকারের ভাগ্য খুললো টাঙ্গাইল জব ফেয়ারে

সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৫ পূর্বাহ্ণ
in চাকরী, বিশেষ সংবাদ
A A
২০২৭ জন বেকারের ভাগ্য খুললো টাঙ্গাইল জব ফেয়ারে

২০২৭ জন বেকারের ভাগ্য খুললো টাঙ্গাইল জব ফেয়ারে

প্রতিবেদন:
অলক কুমার :

বেকারত্ব দূরীকরণ ও শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে টাঙ্গাইলে ব্যতিক্রমী আয়োজন করেছে জেলা প্রশাসন। আর সেই আয়োজনে ২০২৭ জন বেকারের ভাগ্য খুলেছে। তারা চাকরি নামের সোনার হরিণটি ধরতে পরেছে টাঙ্গাইল জব ফেয়ারের মাধ্যমে।

জানা যায়, জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী জব ফেয়ারে তাৎক্ষণিকভাবে ৪৪৬ জনের চাকরি নিশ্চিত হয়েছে। পাশাপাশি বাছাই করা আরও ১ হাজার ৫৮১ জনের চাকরি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে। ফলে মেলার মাধ্যমে মোট ২ হাজার ২৭ জন চাকরিপ্রার্থীর কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক অলককে প্রাণনাশের হুমকি মহব্বত হোসেনের

রেড ক্রিসেন্টে নিয়োগ, ডিরেক্টর-ফিন্যান্স পদে লাগবে ১৫ বছরের অভিজ্ঞতা

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে দিনব্যাপী ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এসময় জব ফেয়ারে চাকরি পাওয়া কয়েকজন তরুণ-তরুণীর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন তিনি।

জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ জব ফেয়ারে জেলার শীর্ষস্থানীয় এনজিও, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৫১টি প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীদের কাছ থেকে অনলাইন ও অফলাইনে সিভি সংগ্রহের পাশাপাশি মেলায় সরাসরি সাক্ষাৎকার নিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জব ফেয়ারে অনলাইন ও অফলাইনে সর্বমোট ১১ হাজার ৪২৭ জন চাকরিপ্রার্থী নিবন্ধন করেন। এর মধ্যে তাৎক্ষণিক সাক্ষাৎকারের মাধ্যমে ৪৪৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাছাই করা আরও ১ হাজার ৫৮১ জনের নিয়োগ প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করা হবে। সব মিলিয়ে এ জব ফেয়ারের মাধ্যমে ২ হাজার ২৭ জনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।

প্রতিমন্ত্রী টুকু যা বলেন –

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘এটা প্রাথমিকভাবে আয়োজন করা হয়েছিল। বেশ সাড়া ফেলেছে। আগামী ছয় মাসের মধ্যে এটি আরও বড় পরিসরে কীভাবে করা যায়, সেই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমি নির্বাচনের আগেও বলেছি, টাঙ্গাইলের একজন শিক্ষিত যুবকও যাতে বেকার না থাকে, আমি সেই অনুযায়ী কাজ করব।’

জব ফেয়ারের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও মানুষের কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি গুরুত্ব পেয়েছে। একজন শিক্ষিত ও দক্ষ মানুষ যাতে বেকার না থাকে এবং শিক্ষা কার্যক্রম শেষ করার পর প্রত্যেকে যাতে কর্মক্ষেত্রে যাওয়ার সুযোগ পায়, সে পরিবেশ ও ক্ষেত্র তৈরি করাই সরকারের লক্ষ্য।

চাকরি না পাওয়া প্রার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকে যাদের চাকরি হলো না, তাদের হতাশ হওয়ার কিছু নেই। তাদের সিভি জমা রয়েছে। পর্যায়ক্রমে সবাইকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, এ ধরনের জব ফেয়ার সারাদেশে আয়োজন করা হলে চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় ছুটতে হবে না। একই জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে।

জেলা প্রশাসক যা জানান –

জেলা প্রশাসক শরীফা হক বলেন, চাকরি করতে আগ্রহী অনেক শিক্ষিত মানুষ বিভিন্ন সময়ে তার কাছে কর্মসংস্থানের আগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করলে তিনি জব ফেয়ার আয়োজনের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখান। পরবর্তীতে তার পরামর্শ ও সহযোগিতায় এ জব ফেয়ারের আয়োজন করা হয়।

তিনি বলেন, জব ফেয়ারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী যোগ্য প্রার্থী বাছাই করতে পেরেছে। এতে তরুণ প্রজন্মের মধ্যে কর্মসংস্থান নিয়ে নতুন উৎসাহ সৃষ্টি হবে। ভবিষ্যতেও এ ধরনের জব ফেয়ার আয়োজন করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: চাকরিজব ফেয়ারটাঙ্গাইলবেকার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক অলককে প্রাণনাশের হুমকি মহব্বত হোসেনের

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক অলককে প্রাণনাশের হুমকি মহব্বত হোসেনের

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০০ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ জাতীয়বাদী দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাসানুজ্জামিল শাহীনের আনীত অভিযোগে সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক অলক কুমার দাসের ওপর হামলাচেষ্টা ও তাকে স্বপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার...

রেড ক্রিসেন্টে নিয়োগ, ডিরেক্টর-ফিন্যান্স পদে লাগবে ১৫ বছরের অভিজ্ঞতা

রেড ক্রিসেন্টে নিয়োগ, ডিরেক্টর-ফিন্যান্স পদে লাগবে ১৫ বছরের অভিজ্ঞতা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৪ অপরাহ্ণ
0

আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান রেড ক্রিসেন্ট সোসাইটি ‘ডিরেক্টর-ফিন্যান্স’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত। তথ্যগুলো...

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক কাজী রিপন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক কাজী রিপন

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৭, ২০২৬ — ভাদ্র ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৮ পূর্বাহ্ণ
0

একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী রিপন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ১৬ আগস্ট সকালে সখীপুর-কচুয়া সড়কের কলেজ মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে তিনি আহত...

সাপের কামড়ে মৃত নারীকে ‘জীবিত’ করতে কবরে ওঝার ঝাড়ফুঁক

সাপের কামড়ে মৃত নারীকে ‘জীবিত’ করতে কবরে ওঝার ঝাড়ফুঁক

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৭, ২০২৬ — ভাদ্র ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে বিষাক্ত সাপের কামড়ে হাসনা বেগম (৫৮) নামে এক নারীর মৃত্যুর দুই দিন পর তাকে ‘জীবিত’ করার চেষ্টা করছেন এক ওঝা। এতে শনিবার (১৬ আগস্ট) কবরের পাশে...

অবশেষে বদলি হলো সেই আলোচিত এডিসি মহন্ত

অবশেষে বদলি হলো সেই আলোচিত এডিসি মহন্ত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৬ — শ্রাবণ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ পূর্বাহ্ণ
0

অবশেষে টনক নড়েছে কর্তৃপক্ষের। এর আগে খবরবাংলায় ৩০ জুলাই "টাঙ্গাইলে নিজ দপ্তরেই মদের টাকা লেনদেন অতিরিক্ত জেলা প্রশাসকের" ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সেই টাঙ্গাইলের অতিরিক্ত...

সর্বেশষ

২০২৭ জন বেকারের ভাগ্য খুললো টাঙ্গাইল জব ফেয়ারে

২০২৭ জন বেকারের ভাগ্য খুললো টাঙ্গাইল জব ফেয়ারে

সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৫ পূর্বাহ্ণ
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা

সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা

সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০২ অপরাহ্ণ
দেলদুয়ারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেলদুয়ারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার, অংশ নিয়েছে ৫১ প্রতিষ্ঠান

টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার, অংশ নিয়েছে ৫১ প্রতিষ্ঠান

সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In