মো আজিজুল হক
,
নাগরপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু ও তাঁর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুলের সুস্থতা ও আশু আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৭ সেপ্টেম্বর ভারতে সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর ‘ওপেন হার্ট সার্জারি’ হওয়ার কথা রয়েছে। অস্ত্রোপচারের আগে তিনি তাঁর নির্বাচনী এলাকার জনগণসহ দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
দোয়া ও মিলাদ মাহফিলে নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে এমপি রবিউল আউয়াল লাভলুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা এবং তাঁর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ এমপি রবিউল আউয়াল লাভলুর দ্রুত সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেন।











