বুধবার, অক্টোবর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

আজ ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প উঠছে একনেকে

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২১ অপরাহ্ণ
in জাতীয়
A A
আজ ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প উঠছে একনেকে

আজ ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প উঠছে একনেকে

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এসব প্রকল্পের মধ্যে বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহ এবং বিভিন্ন সিটি করপোরেশন ও গ্রামীণ এলাকার অবকাঠামো উন্নয়নের উদ্যোগ রয়েছে।

বুধবার একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় প্রকল্পগুলোর খসড়া উপস্থাপন করা হবে।

আরও পড়ুন

ডেঙ্গু মোকাবেলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

প্রস্তাবিত ১৩টি প্রকল্পে মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র একনেকের তালিকায় থাকা গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি হলো ‘রামপাল ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প’। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা এবং কার্বন নিঃসরণ কমানো এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য।

প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবে উৎপাদিত সৌরবিদ্যুতের ট্যারিফ প্রতি ইউনিট ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রেলওয়ের জন্য ৩০টি লোকোমোটিভ বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের প্রকল্পও একনেক সভায় উপস্থাপন করা হবে।

‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ প্রকল্প’ নামে এই উদ্যোগে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রকল্প ঋণ ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা।

সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে বড় বরাদ্দ একনেকের তালিকায় স্থানীয় সরকার খাতের সাতটি প্রকল্প রয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক অবকাঠামো ও ড্রেনেজ উন্নয়নে ৭৮৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে আরও ২১০ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণে ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে ১৮৪ কোটি ৮৮ লাখ টাকা এবং সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৭৬৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

বিআইডব্লিউটিসির জন্য ৪৩টি জলযান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্পটি তৃতীয় সংশোধনের জন্য একনেকে উঠছে।

সংশোধিত প্রস্তাবে প্রকল্পটির ব্যয় আরও ৭৭ কোটি ২৩ লাখ টাকা বাড়ানোর কথা বলা হয়েছে।

প্যারিসে চ্যান্সারি ভবন সংস্কারসহ অন্যান্য প্রকল্প পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্যারিসে ক্রয় করা চ্যান্সারি ভবনকে ব্যবহার উপযোগী করতে সংস্কার ও আধুনিকায়ন প্রকল্পে ২১১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া পঞ্চগড়ের একটি সড়কের ১৫তম কিলোমিটারে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণে ২০৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ানোর প্রস্তাবও একনেক সভায় উপস্থাপন করা হবে। এ প্রকল্পে ব্যয় আরও ৩৬ কোটি ৫০ লাখ টাকা বাড়িয়ে মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ দ্বিতীয়বার সংশোধনের প্রস্তাবও সভায় উঠবে। এতে আরও ১ হাজার ৩১০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় বাড়ানোর পাশাপাশি প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

একনেক সভায় প্রকল্পগুলোর বিস্তারিত পর্যালোচনা শেষে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অবকাঠামো উন্নয়নঅর্থনীতিউন্নয়ন প্রকল্পএকনেকএকনেক সভাপ্রকল্প অনুমোদনবাংলাদেশ রেলওয়েরামপাল সৌরবিদ্যুৎলোকোমোটিভসৌরবিদ্যুৎ কেন্দ্র

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ডেঙ্গু মোকাবেলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের

ডেঙ্গু মোকাবেলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
0

সক্ষমতা বাড়িয়েছে সরকার। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, ডায়াগনস্টিক কিট, ওষুধ ও স্যালাইনের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গু রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।...

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
0

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ...

ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
0

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য সতর্কবার্তা দিয়েছে দেশটির দূতাবাস। ভিসা আবেদনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। মঙ্গলবার (৬ অক্টোবর)...

সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর

সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
0

সরকারি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আস্থা, সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, “বর্তমান ডিজিটাল বিভাজন...

‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব

‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০১ অপরাহ্ণ
0

একাধিক খাদ্যভিত্তিক ভর্তুকি কর্মসূচিকে একীভূত করা এবং ফ্যামিলি কার্ডের সঙ্গে বিদ্যমান নগদ সহায়তা কর্মসূচির আরও ভালো সমন্বয় করা গেলে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্য থেকে বের...

Next Post
সালমানকে জিজ্ঞাসাবাদেই জানা যাবে স্টুডিওতে হামলার নেপথ্যের সত্য

সালমানকে জিজ্ঞাসাবাদেই জানা যাবে স্টুডিওতে হামলার নেপথ্যের সত্য

সর্বেশষ

বাসাইলে ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাসাইলে ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৪ অপরাহ্ণ
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন কি স্কালোনি?

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন কি স্কালোনি?

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
সালমানকে জিজ্ঞাসাবাদেই জানা যাবে স্টুডিওতে হামলার নেপথ্যের সত্য

সালমানকে জিজ্ঞাসাবাদেই জানা যাবে স্টুডিওতে হামলার নেপথ্যের সত্য

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪১ অপরাহ্ণ
আজ ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প উঠছে একনেকে

আজ ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প উঠছে একনেকে

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২১ অপরাহ্ণ
ডেঙ্গু মোকাবেলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের

ডেঙ্গু মোকাবেলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In