বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

বাংলাদেশ-ভারত বাণিজ্য যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ

অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৭ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
বাংলাদেশ-ভারত বাণিজ্য যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ

বাংলাদেশ-ভারত বাণিজ্য যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

তিন বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)। ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনের এই বৈঠক শেষ হবে আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর)।

বৈঠকে বাংলাদেশ বাণিজ্যিক বিভিন্ন বাধা, পাটজাত পণ্যে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর-সংক্রান্ত সমস্যা, পণ্য পরিবহন ও অন্যান্য দ্বিপক্ষীয় বাণিজ্য ইস্যু তুলে ধরবে। বাণিজ্য ঘাটতি কমানো এবং আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা দূর করার বিষয়ও আলোচনায় আসতে পারে।

আরও পড়ুন

বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি রেলপথ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের কর্মকর্তারাও রয়েছেন।

বাংলাদেশের পক্ষ থেকে পাটজাত পণ্যের ওপর ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক প্রত্যাহার বা পুনর্বিবেচনার বিষয়টি গুরুত্ব পাবে। একই সঙ্গে দুই দেশের স্থলবন্দরে পণ্য চলাচল স্বাভাবিক করা, বাণিজ্যিক ও অশুল্ক বাধা কমানো এবং রেলপথে পণ্য পরিবহনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৫তম বৈঠক ২০২৩ সালের ২৬ ও ২৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রায় তিন বছর পর আবার এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে প্রায় ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানির পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৯৬ কোটি ডলার।

ভারত বাংলাদেশের অন্যতম বড় আমদানি উৎস। দেশটি থেকে বাংলাদেশের শিল্পকারখানার কাঁচামাল, তুলা, সুতা, কাপড়সহ বিভিন্ন পণ্য আমদানি করা হয়। ফলে বাণিজ্যিক বাধা কমানো ও পণ্য আমদানি-রপ্তানির প্রক্রিয়া সহজ করা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি এবং বিভিন্ন পণ্যের ওপর বিধিনিষেধ নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। এর মধ্যে ভারতীয় সুতার আমদানি এবং বাংলাদেশি পাট ও তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের বাজার প্রবেশাধিকার নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা প্রয়োজন হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠককে দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অ্যান্টিডাম্পিং শুল্কনয়াদিল্লিপাটপণ্যবাণিজ্য বৈঠকবাণিজ্য মন্ত্রণালয়বাংলাদেশ-ভারত বাণিজ্যভারতযৌথ ওয়ার্কিং গ্রুপস্থলবন্দর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
0

বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি এবং এ দেশে বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক...

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৮ অপরাহ্ণ
0

দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত কাউকে কোনো পাসপোর্ট বা জাতীয়...

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৬ অপরাহ্ণ
0

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। এদিন সন্ধ্যা ৭টায় ১১২ জন কর্মীকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে প্রথম ফ্লাইট। মঙ্গলবার...

বসছে চতুর্থ সভা, পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কত হতে পারে?

বসছে চতুর্থ সভা, পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কত হতে পারে?

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩২ অপরাহ্ণ
0

তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা আলোচনা করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি মজুরি বোর্ড। মালিকপক্ষের প্রস্তাবে সন্তুষ্ট হতে পারেনি শ্রমিকপক্ষ। ফলে দুই পক্ষের মধ্যে...

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৪ অপরাহ্ণ
0

দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক...

Next Post
মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা

মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা

সর্বেশষ

সোহেল খানকে শেষবারের মতো দেখতে পৈতৃক বাড়িতে মানুষের ঢল

সোহেল খানকে শেষবারের মতো দেখতে পৈতৃক বাড়িতে মানুষের ঢল

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৩ অপরাহ্ণ
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৪ অপরাহ্ণ
বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৮ অপরাহ্ণ
৩০০ ফিট সড়কে ডাকাতির খবরের সত্যতা নেই, জানাল ডিএমপি

৩০০ ফিট সড়কে ডাকাতির খবরের সত্যতা নেই, জানাল ডিএমপি

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In