খবরবাংলা ডেস্ক :
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে এ আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ছাড়া ঘটনাস্থলে যাচ্ছে আরও তিনটি ইউনিট।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও প্রাথমিকভাবে পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











