মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৪ কোটি টাকার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
in খেলা, টাঙ্গাইল জেলা, দেলদুয়ার
A A
দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৪ কোটি টাকার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৪ কোটি টাকার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

ধান কাটার পর ফাঁকা জমিতে খেলাধুলা করত গ্রামের শিশুরা। আবার নতুন করে আবাদ শুরু হলে বন্ধ হয়ে যেত তাদের খেলা। সারা বছর খেলাধুলার সুযোগ তৈরি করতে চাঁদা তুলে মাঠের জন্য জমি কিনেছিলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা। এবার তাঁদের সেই উদ্যোগে সহায়তা দিচ্ছে সরকার। মাঠের বাকি জমি কেনার জন্য প্রায় সাড়ে চার কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, বাবুপুরে খেলার মাঠের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী বাকি জমি কেনার অর্থ দেবে সরকার।

আরও পড়ুন

সখীপুরে দুই মাসে অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরি, চোর ধরিয়ে দিলে পুরস্কার

নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

জাতীয় ক্রীড়া পরিষদে বাবুপুর গ্রামের কয়েকজন বাসিন্দা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক এবং দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। এ সময় তাঁদের প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারি সহায়তার সিদ্ধান্তের কথা জানান তিনি।

দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে মাঠের জন্য স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে ৫৯ শতাংশ জমি কিনেছেন। জমির মালিক আরও ১ শতাংশ জমি দান করেছেন। সব মিলিয়ে বর্তমানে মাঠের জন্য জমি রয়েছে ৬০ শতাংশ। নতুন পরিকল্পনা অনুযায়ী, মাঠটি গড়ে তুলতে মোট ১৮০ শতাংশ জমি প্রয়োজন। বাকি ১২০ শতাংশ জমি কিনতে ব্যয় হবে প্রায় সাড়ে চার কোটি টাকা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাকি জমি কেনার জন্য সরকার ৪ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৯২৮ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলার মাঠের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশেই স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের ডেকে সরকারি সহায়তার বিষয়টি জানানো হয়েছে। বাকি জমি কেনার অর্থ সরকার দেবে।

গত ৩০ অক্টোবর বাবুপুরের বাসিন্দাদের এই উদ্যোগ নিয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তখন উদ্যোক্তারা জানিয়েছিলেন, মাঠটি বড় করতে তাঁরা আরও জমি কিনতে চান। সরকারি সহায়তার সিদ্ধান্তের ফলে তাঁদের সেই পরিকল্পনা বাস্তবায়নের পথ আরও সহজ হলো।

মাঠ তৈরির অন্যতম উদ্যোক্তা খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, গ্রামবাসী নিজেদের অর্থে মাঠের জন্য জমি কিনেছেন। এখন সেই জমিসহ মোট ১৮০ শতাংশ জায়গায় সরকার মাঠ তৈরি করে দেবে বলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, তাঁদের উদ্যোগে সরকার এভাবে পাশে দাঁড়াবে এবং এত বড় মাঠ তৈরির পরিকল্পনা করবে, তা তাঁরা কখনো ভাবেননি। এ সিদ্ধান্তে পুরো গ্রামের মানুষ আনন্দিত এবং সরকারের প্রতি কৃতজ্ঞ।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আমিনুল হকখেলার মাঠটাঙ্গাইলদেলদুয়ারবাবুপুরযুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সখীপুরে দুই মাসে অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরি, চোর ধরিয়ে দিলে পুরস্কার

সখীপুরে দুই মাসে অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরি, চোর ধরিয়ে দিলে পুরস্কার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে চোর ধরিয়ে দিতে পারলে সম্মানজনক পুরস্কার...

নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৬ অপরাহ্ণ
0

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নিতে বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১০ নভেম্বর...

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা ও চার হাত-পাওয়ালা শিশুর জন্ম

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা ও চার হাত-পাওয়ালা শিশুর জন্ম

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা, চার হাত, চার পা ও একটি পেটবিশিষ্ট জোড়া শিশুর জন্ম হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে পৌর শহরের কাজীবাড়ী এলাকার শিরিন শহীদ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের...

মির্জাপুর আ.লীগের নেতা পিলখানা হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার

মির্জাপুর আ.লীগের নেতা পিলখানা হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৯ অপরাহ্ণ
0

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ। শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম...

ডাল-পালা ছাঁটাইয়ের নামে গাছের অর্ধেক কেটে ফেলার অভিযোগ

ডাল-পালা ছাঁটাইয়ের নামে গাছের অর্ধেক কেটে ফেলার অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
0

কোন প্রকার দরপত্র আহ্বান ছাড়াই ডাল-পালা ছাঁটাইয়ের নাম করে গাছের অর্ধেকই কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিয়া আফরিনের...

Next Post
টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা ও চার হাত-পাওয়ালা শিশুর জন্ম

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা ও চার হাত-পাওয়ালা শিশুর জন্ম

সর্বেশষ

খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩২ অপরাহ্ণ
রূপপুর থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

রূপপুর থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৫ অপরাহ্ণ
বাইন্যান্সে বড় ধরনের হ্যাকিং, ঝুঁকিতে ক্রিপ্টো বাজারের নিরাপত্তা

বাইন্যান্সে বড় ধরনের হ্যাকিং, ঝুঁকিতে ক্রিপ্টো বাজারের নিরাপত্তা

নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৯ অপরাহ্ণ
মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলেই এগিয়ে যাবে বাংলাদেশ

মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলেই এগিয়ে যাবে বাংলাদেশ

নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In