বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১৭ পূর্বাহ্ণ
in সারাদেশ
A A
পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাতের অন্ধকারে যারা হামলা চালাতে আসবে, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। তাদের সন্ত্রাসী হাত গুঁড়িয়ে দিতে হবে। বাংলাদেশের সীমানায় কোনো খুনি চক্রের জায়গা হবে না। আজ থেকেই পাড়া-মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ১২ জন আটক

কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কী অপরাধ ছিল রাজুর, যে আজ তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো? আওয়ামী সন্ত্রাসীরা তাকে খুন করেছে। নিক্সন চৌধুরীর নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটেছে। এর মূল মদদদাতা খুনি শেখ হাসিনা। আমরা রাজু হত্যার বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই।

তিনি বলেন, জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। সেই খুনি চক্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে খুনি হাসিনা আবার ফিরে আসবে? সে আর ফিরে আসবে না। এত মানুষকে খুন ও গুম করার পরও তাদের কোনো অনুশোচনা নেই। তারা আরও খুন করতে চায়। তারা দেশে রাজনীতি করতে চায় না।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা গুপ্ত হামলা চালাচ্ছে, আগুন দিচ্ছে। এগুলো কার সম্পদ? এগুলো এ দেশের জনগণের সম্পদ। পার্শ্ববর্তী দেশে বসে যারা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছে, তারা এ দেশের মানুষ নয়, তারা শত্রু। তারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না, জনগণের ওপর হামলা চালায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে রাজু মোল্লার বাবা আখতার মোল্লা ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে সেখানে কৃষক দল নেতা রাজু মোল্লার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন। নিহত রাজু মোল্লা (৩০) ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: প্রতিবাদ সমাবেশফরিদপুরের খবরবিএনপিভাঙ্গারাজনৈতিক সংবাদরাজু মোল্লা হত্যাসন্ত্রাস ও নৈরাজ্যসুলতান সালাউদ্দিন টুকু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা। বুধবার...

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ১২ জন আটক

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ১২ জন আটক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
0

শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের...

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন, সিসিটিভি ফুটেজ দেখে চলছে শনাক্তের চেষ্টা

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন, সিসিটিভি ফুটেজ দেখে চলছে শনাক্তের চেষ্টা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২০ অপরাহ্ণ
0

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে...

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৪ অপরাহ্ণ
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের আমতলা সড়কে অবস্থিত দলীয় কার্যালয়...

সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৪ মামলায় গ্রেপ্তার প্রায় ৩০০

সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৪ মামলায় গ্রেপ্তার প্রায় ৩০০

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৪ অপরাহ্ণ
0

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে কয়েকটি স্থানে শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা...

Next Post
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বেশষ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৪ পূর্বাহ্ণ
পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১৭ পূর্বাহ্ণ
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইতালি

১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইতালি

নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৫ অপরাহ্ণ
এস্তোনিয়ার সহযোগিতায় ডিজিটাল অবকাঠামো বাস্তবায়ন ত্বরান্বিত হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

এস্তোনিয়ার সহযোগিতায় ডিজিটাল অবকাঠামো বাস্তবায়ন ত্বরান্বিত হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৯ অপরাহ্ণ
পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী

পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী

নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In