শনিবার, নভেম্বর ২১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

চাকরিদাতা উদ্যোক্তা তৈরিতে বিসিকের সঙ্গে মাভাবিপ্রবির চুক্তি

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৯ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
চাকরিদাতা উদ্যোক্তা তৈরিতে বিসিকের সঙ্গে মাভাবিপ্রবির চুক্তি

চাকরিদাতা উদ্যোক্তা তৈরিতে বিসিকের সঙ্গে মাভাবিপ্রবির চুক্তি

প্রতিবেদন:
মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :

চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা উদ্যোক্তা হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। চুক্তির আওতায় শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও শিল্প প্লট বরাদ্দসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। প্রথম ধাপে এ প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন ৩০ জন শিক্ষার্থী।

শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলার সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের যৌথ আয়োজনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

আরও পড়ুন

বাসাইলে হানাদার মুক্ত দিবস উদযাপন

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, জীবনে এগিয়ে যেতে হলে নিজেকে অন্যদের চেয়ে স্বতন্ত্র ও যোগ্য হিসেবে প্রমাণ করতে হবে। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। এ ধরনের প্রশিক্ষণ তাঁদের দক্ষতা অর্জন ও ভবিষ্যতে স্বতন্ত্র অবস্থান তৈরিতে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থান ও শিল্পায়নে বিসিক কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও শিল্প প্লট বরাদ্দসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেদের ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে পারেন। চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের চাকরিদাতা উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, বিসিকের পরিচালক (প্রশাসন) মুহম্মদ কামরুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. সহীদুজ্জামান এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদ।

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথ প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা জোরদারে কাজ করবে।

পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ ও পরিচালনা, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং সম্ভাবনাময় উদ্যোগ বাস্তবায়নের কৌশল শেখানো হবে। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি, আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার দক্ষতা বাড়ানো এ প্রশিক্ষণের লক্ষ্য।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিকের শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের প্রধান অনুষদ সদস্য মোহাম্মদ আজাদ হোসেন। কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন একই অনুষদের সহকারী অনুষদ সদস্য জোনায়েত হোসেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আত্মকর্মসংস্থানউদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণউদ্যোক্তা তৈরিটাঙ্গাইল সংবাদবিসিকবিসিক প্রশিক্ষণমাভাবিপ্রবিশিক্ষার্থী

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলে হানাদার মুক্ত দিবস উদযাপন

বাসাইলে হানাদার মুক্ত দিবস উদযাপন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে ২১ নভেম্বর হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে দিবসটি পালন করা হয়।...

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৯ পূর্বাহ্ণ
0

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ উপলক্ষে তিনি...

তারেক রহমানের জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

তারেক রহমানের জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৫ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (২০...

খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২৬ — অগ্রহায়ণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৬ অপরাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র...

টাঙ্গাইলে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

টাঙ্গাইলে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৪ অপরাহ্ণ
0

শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং বাঙালি জাতির গৌরবময় বিজয়ের স্মৃতিকে যথাযথ মর্যাদায় স্মরণ করতে টাঙ্গাইলে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৬ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে...

সর্বেশষ

চাকরিদাতা উদ্যোক্তা তৈরিতে বিসিকের সঙ্গে মাভাবিপ্রবির চুক্তি

চাকরিদাতা উদ্যোক্তা তৈরিতে বিসিকের সঙ্গে মাভাবিপ্রবির চুক্তি

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৯ অপরাহ্ণ
বাংলাদেশে আওয়ামী লীগের পুনরুত্থানের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাংলাদেশে আওয়ামী লীগের পুনরুত্থানের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
ভারতে অ্যাকাউন্ট সরানোর প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ভারতে অ্যাকাউন্ট সরানোর প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৫ অপরাহ্ণ
বাসাইলে হানাদার মুক্ত দিবস উদযাপন

বাসাইলে হানাদার মুক্ত দিবস উদযাপন

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২২ অপরাহ্ণ
আগামীকাল শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্য মেলা, প্রবেশ বিনা মূল্যে

আগামীকাল শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্য মেলা, প্রবেশ বিনা মূল্যে

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In