খবরবাংলা ডেস্ক :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি বিএম হারুন-অর রশিদ পিনুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় অকোটেক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নাশকতা, যৌথ বাহিনীর সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
তথ্য সূত্র : যমুনা টিভি











