মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের এমপি একাব্বর হোসেনের ইন্তেকাল

নভেম্বর ১৬, ২০২১ — অগ্রহায়ণ ২, ১৪২৮ বঙ্গাব্দ — সময়: ৫:৪৯ অপরাহ্ণ
in জাতীয়, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ইন্তেকাল করেছেন।

আরও পড়ুন

অসহায় বৃদ্ধা জয়গুনের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী টুকু

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট বাড়ানোর বিষয়ে ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

মঙ্গলবার দুপুর দুইটার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।

মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও সাংসদ একাব্বর হোসেনে সাবেক এপিএস শামীম আল মামুন খবরটি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

আগামীকাল বুধবার বাদ যোহর মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

শামীম আল মামুন জানান, কিডনী জনিত অসুস্থতার কারণে আলহাজ একাব্বর হোসেন নিয়মিত ডায়ালাইসিস করতেন।

গত ১৯ অক্টোবর মঙ্গলবার ধানমন্ডির আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস করতে গেলে সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটে; পরে তাকে আইসিইউতে নেয়া হয়।

২০ অক্টোবার বুধবার সিটিস্ক্যান রিপোর্টে তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসক নিশ্চিত হন।

ব্যক্তিগত ও রাজনৈতিক বৃত্তান্ত –

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একাব্বর হোসেন এমপি ১৯৫৬ সালের ১২ জুলাই মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী গ্রামে জন্ম গ্রহণ করেন।

তাঁর পিতার নাম আলহাজ ওয়াজউদ্দিন এবং মাতার রেজিয়া বেগম।

তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস সম্মান ও ১৯৭৮ সালে এমএসএস ডিগ্রী অর্জন করেন।

তিনি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

১৯৭৩ সালে সরকারী তিতুমীর কলেজে পড়াকালীন সময়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

পরে ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭৮ সালে একই হল শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৯০ সালে তিনি মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে আলহাজ একাব্বর হোসেন এক ছেলে দুই মেয়ের জনক। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

অসহায় বৃদ্ধা জয়গুনের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী টুকু

অসহায় বৃদ্ধা জয়গুনের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৩১ অপরাহ্ণ
0

বয়স ৯০ ছুঁইছুঁই। স্বামীকে হারিয়েছেন বহু বছর আগে। বয়সের ভারে শরীর আর আগের মতো সাড়া দেয় না। হাঁটাচলাও প্রায় বন্ধ। এমন অবস্থায় দীর্ঘদিন ধরে মানবেতন জীবনযাপন করছিলেন টাঙ্গাইল...

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট বাড়ানোর বিষয়ে ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট বাড়ানোর বিষয়ে ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

by নিজস্ব প্রতিবেদক
জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৩ অপরাহ্ণ
0

বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিমান যোগাযোগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত...

ঘাটাইলে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ঘাটাইলে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইলে এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি বিএম পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলা প্রশাসনের...

বাসাইলে ইয়াবাসহ আটক ৩

বাসাইলে ইয়াবাসহ আটক ৩

by নিজস্ব প্রতিবেদক
জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।সোমবার (২২ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন— বাসাইলের বাথুলীসাদি...

গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা গ্রামে বজ্রপাতে মঙ্গল খান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মঙ্গল খান কাহেতা গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে। স্থানীয় সূত্রে...

Next Post

“খুলি”

সর্বেশষ

অসহায় বৃদ্ধা জয়গুনের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী টুকু

অসহায় বৃদ্ধা জয়গুনের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী টুকু

জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৩১ অপরাহ্ণ
ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট বাড়ানোর বিষয়ে ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট বাড়ানোর বিষয়ে ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৩ অপরাহ্ণ
ঘাটাইলে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ঘাটাইলে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৩ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩০ অপরাহ্ণ
বাসাইলে ইয়াবাসহ আটক ৩

বাসাইলে ইয়াবাসহ আটক ৩

জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৩ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In