শনিবার, নভেম্বর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের ক্লিনিকে খালেদা জিয়া

জানুয়ারি ৮, ২০২৫ — পৌষ ২৫, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৬:১০ অপরাহ্ণ
in জাতীয়, বিশেষ সংবাদ, রাজনীতি
A A
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের ক্লিনিকে খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের ক্লিনিকে খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বেগম জিয়াকে স্বাগত জানান। এ সময় সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সাত বছর পর মায়ের দেখা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাকে জড়িয়ে ধরেন তিনি। পুত্রবধূ ডা. জুবাইদাও দীর্ঘদিন পর শাশুড়িকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিমানবন্দরে কিছু সময় মতবিনিময় শেষে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওয়ানা হয়।

আরও পড়ুন

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সহযোগিতার অভিযোগ

নারীর শিক্ষা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পথে পথে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দলের চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানান। বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর তার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। দীর্ঘ সাড়ে সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হয়েছে। লন্ডনে আরেক পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন।

চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর দেশে ফিরে একাধিক দুর্নীতি মামলায় ২০১৮ সালের শুরু থেকেই কারাবাসে যান তিনি। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রী।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: খবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমখালেদা জিয়াবাংলাদেশরাজনীতি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সহযোগিতার অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জপুরে দরপত্র আহবান না করেই প্রায় দেড় কোটি ঘনফুট সরকারি বালু বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে। বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বংশাই নদী...

নারীর শিক্ষা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

নারীর শিক্ষা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৭ অপরাহ্ণ
0

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি...

বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৫ অপরাহ্ণ
0

বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি শেষ করে তিনি বাগেরহাটে পৌঁছান। মাজারে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী...

ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৬ অপরাহ্ণ
0

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজার ড. চার্লস রীড। সাক্ষাতে ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বিভিন্ন ধর্মীয়...

অর্থনীতি বড় করতে বিনিয়োগ ও শিল্পায়নে জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

অর্থনীতি বড় করতে বিনিয়োগ ও শিল্পায়নে জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৭ অপরাহ্ণ
0

আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে...

Next Post
সরকারি খাতায় বন্ধ হওয়া ৭ ইটভাটায় চলছে উৎপাদন

সরকারি খাতায় বন্ধ হওয়া ৭ ইটভাটায় চলছে উৎপাদন

সর্বেশষ

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি

নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৫ অপরাহ্ণ
রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

রান্নার হাঁড়ি থেকেই খাবারে ঢুকছে বিষাক্ত সীসা, নতুন গবেষণায় উদ্বেগ

নভেম্বর ৬, ২০২৬ — কার্তিক ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৪ অপরাহ্ণ
রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ

রাতের আঁধারে লুট হচ্ছে সরকারি বালু, ইউএনওর সহযোগিতার অভিযোগ

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৯ অপরাহ্ণ
জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

জুলাই আন্দোলনে হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In