বুধবার, জুন ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home শীর্ষ সংবাদ

একই পরিবারে ৪ প্রতিবন্ধী, গৃহকর্তাও বৃদ্ধ, তবুও ভাগ্যে জোটেনি

সেপ্টেম্বর ২৩, ২০২১ — আশ্বিন ৮, ১৪২৮ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
in শীর্ষ সংবাদ
A A

ডেস্ক নিউজ : টাঙ্গাইলে কালিহাতি উপজেলার কস্তুরী পাড়া এলাকায় মা’সহ একই পরিবারে ৪ জন বুদ্ধি প্রতিবন্ধী। পরিবারের কর্তা দীনেশ সূত্রধরের বয়স ৭৬ বছর।

আরও পড়ুন

ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে আলোচনায় জাহাঙ্গীর হোসেন

কালিহাতীতে জমি বিরোধে সংঘর্ষ, যুবদল নেতা শাহ আলম নিহত

এই পরিবারটি অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করলেও তাদের কপালে জোটেনি প্রতিবন্ধী বা বয়স্ক ভাতার কার্ড।

সহায় সম্বলহীন দীনেশ সূত্রধর স্ত্রীসহ তার ৩ সন্তান অপ্রকৃতিস্থ হয়ে যাওয়ার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

ঘটনার বিবরণ –

তার পৈতৃক বাড়ি কালিহাতি উপজেলার কস্তুরী পাড়া গ্রামে। ১৯৭৪ সালে তিনি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকায় বিয়ে করেন।

বিয়ের কিছুদিন যেতেই নিজের পৈর্তৃক বাড়ি বিক্রি করে শশুর বাড়ি করটিয়াতে চলে যান।

কাঠ মিস্ত্রীর কাজ করে দুই ছেলে এক মেয়ে নিয়ে সংসার বেশ ভালো চলছিল। প্রায় ২০ বছর আগে হঠাৎ তার স্ত্রীর টাইফয়েড জ্বর দেখা দেয়।

সাধ্যমতো চিকিৎসা করার পরেও স্ত্রীকে ভালো করতে পারেনি দীনেশ। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তার স্ত্রী।

কখনও কখনও স্বাভাবিক থাকলেও বছরের বেশিরভাগ সময়ই অস্বাভাবিক হয়ে থাকেন।

এর ৭/৮ বছর আগে বড় ছেলে দীজেন মাদকে আসক্ত হয়ে পড়েন। এক পর্যায়ে সেই ছেলেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

পরে ৫ বছর পায়ে শিকল পড়িয়ে রাখার পর শিকল কেটে হঠাৎ হারিয়ে যান দীজেন। এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে সেই শোক কাটিয়ে উঠার আগেই আদরের মেয়ে দিপার হঠাৎ টাইফয়েড দেখা দেয়। ঘরবাড়ি বিক্রি করে চিকিৎসা করালেও শেষ রক্ষা হয়নি।

দিপা টাইফয়েড থেকে বেঁচে গেলেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তার পায়েও বড় ছেলের মতো শিকল পড়িয়ে রাখতে হয়। না হলে উঠতি বয়সী মেয়ে যদি হারিয়ে যায়!

সবশেষে ছোট ছেলে গত এক বছর আগে সড়ক দুর্ঘটনায় পা দুটি ভেঙে যায়। পায়ের চিকিৎসা করতে করতেই সেও ভাই বোন ও মায়ের মতো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

এ অবস্থায় কাঠমিশ্রী দীনেশ সূত্রধর সকলের একই সাথে চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়েছেন।

নিজস্ব সম্পদ বলতে আর কিছুই নেই; এখন অন্যের পরিত্যক্ত ঘরে নামেমাত্র ভাড়ায় প্রতিবন্ধী স্ত্রী ও দুই ছেলেমেয়েসহ বাস করছেন।

এতকিছুর পরেও ৭৬ বছর বয়সী দীনেশের কপালে জোটেনি বয়স্ক ভাতার কার্ড; স্ত্রী, সন্তানরাও পাননি প্রতিবন্ধী ভাতা। কপালে জেটেনি প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর।

এলাকাবাসীর মতামত –

স্থানীয়রা জানান, দীনেশের মতো এমন অভাগা আর মনে হয় কোথাও পাওয়া যাবে না। আল্লাহ তার কপালে মনে হয় সুখ কি জিনিস সেটা লেখেনি।

সারা দেশে প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ বয়স্কভাতা এবং প্রতিবন্ধী ভাতার কার্ড দিচ্ছে অথচ দীনেশ এতো অসহায় তবুও তার কপালে আশ্রয়ণ প্রকল্পের ঘর বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা কিছুই জোটেনি।

কর্তৃপক্ষের কাছে এই পরিবারের জন্য দ্রুত সকল সরকারি সুযোগ সুবিধার দাবি করেন তারা।

কর্তৃপক্ষের বক্তব্য –

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা এই পরিবারের তালিকা না দেয়নি; যার ফলে তাদের ভাতার আওতায় আনা সম্ভব হয়নি।

স্থানীয় জনপ্রতিনিধি তালিকা দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি জানিয়েছেন, পরিবারটি এতোটা অসহায় এটি কেউ কখনও জানায়নি।

তবে এই পরিবারের কথা শুনে আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ দ্রুত পরিবারটিকে সরকারি সকল প্রকার সুযোগ-সুবিধার আওতায় আনা হবে।

৭৬ বছর বয়সী দীনেশ সূত্রধর গত ৪ বছর ধরে বাড়ি ঘর বিক্রি করে স্ত্রী সন্তানদের চিকিৎসা করিয়ে এখন নিঃস্ব।

সে বুদ্ধি প্রতিবন্ধী স্ত্রী ও দুই সন্তান নিয়ে কালিহাতি উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের কস্তুরী পাড়া এলাকায় বসবাস করছেন।

সূত্র – সময় টিভি; সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে আলোচনায় জাহাঙ্গীর হোসেন

ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে আলোচনায় জাহাঙ্গীর হোসেন

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন শাখার আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ...

কালিহাতীতে জমি বিরোধে সংঘর্ষ, যুবদল নেতা শাহ আলম নিহত

কালিহাতীতে জমি বিরোধে সংঘর্ষ, যুবদল নেতা শাহ আলম নিহত

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের...

ভূঞাপুরে বিদ্যালয়ের পাশে অবৈধ বালু ঘাটে অভিযান, জরিমানা ৫০ হাজার

ভূঞাপুরে বিদ্যালয়ের পাশে অবৈধ বালু ঘাটে অভিযান, জরিমানা ৫০ হাজার

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন ধরে পরিচালিত অবৈধ বালু ঘাটে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে শিক্ষার্থীদের স্বার্থে বালু...

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী আটক

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী আটক

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ২০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন...

টাঙ্গাইলে ভেজাল ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলে ভেজাল ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার কুমুদিনী কলেজ রোড এলাকায় নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ সময় তিনটি...

Next Post
টাঙ্গাইলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১

কালিহাতীতে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘ‌র্ষ, নিহত ৩

সর্বেশষ

সখীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম মিয়াকে আবেগঘন সংবর্ধনা

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে আলোচনায় জাহাঙ্গীর হোসেন

ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে আলোচনায় জাহাঙ্গীর হোসেন

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
কালিহাতীতে জমি বিরোধে সংঘর্ষ, যুবদল নেতা শাহ আলম নিহত

কালিহাতীতে জমি বিরোধে সংঘর্ষ, যুবদল নেতা শাহ আলম নিহত

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৯ অপরাহ্ণ
কর্মসংস্থান বাড়াতে সরকারের নতুন পরিকল্পনা

কর্মসংস্থান বাড়াতে সরকারের নতুন পরিকল্পনা

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৩ অপরাহ্ণ
বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক, মেসি'রও প্রথম

মুন্সীগঞ্জে গুলির ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষতিপূরণ নির্দেশ হাইকোর্টের

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৬ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In