কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কালিহাতী রিপোর্টার্স ইউনিটি’র প্রথম দ্বি-বার্ষিক সাধারনসভা ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
১৩ জুন( শনিবার) সকালে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি সুমন চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রথম দ্বি-বার্ষিক সাধারন সভা ও কার্যকরি কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সদস্যদের বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
কালিহাতী রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় ওই সভায় বক্তব্য রাখেন,ইউনিটির কার্যকরি সদস্য রশিদ আহাম্মদ আব্বাসী,দাস পবিত্র,শরিফুল ইসলাম,নাহিদ খান, নেহাল খান,মিজানুর রহমান শামীম, মোমিন হোসেন,সানিয়াত হোসেন সাদী, সুমন মিয়া,সবুজ সরকার,সেলিম রেজা স্বাধীন,দেবাশীষ কর্মকার,আশরাফুল সিদ্দিকী প্রমূখ।
সাধারন সভার দ্বিতীয় পর্বে ২০২৬ – ২০২৮ এর জন্য কার্যকরি কমিটি গঠন কল্পে বিস্তারিত আলোচনা শেষে সভাপতি পদ বাদে সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসন্মতিক্রমে নির্বাচিত হন। সভাপতি পদে স্লীপ ভোটের মাধ্যমে তুমুল প্রতিযোগিতায় (৯)(১০) ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন মোঃ আনিসুর রহমান শেলী( দৈনিক স্বাধীন মত)।
নতুন কার্যকরি কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি- সুমন চন্দ্র ঘোষ (জাগ্রত বাংলা), শরিফুল ইসলাম মাহফুজ (দৈনিক সংবাদ), সাধারণ সম্পাদক মো. মনির হোসেন (দৈনিক প্রতিদিনের কাগজ), যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ (দৈনিক আলোকিত প্রতিদিন), নেহাল খান (প্রথম আলো) সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা স্বাধীন (দৈনিক দেশ রূপান্তর), অর্থ সম্পাদক নাহিদ খান (এটিভি বাংলা নিউজ), দপ্তর সম্পাদক দেবাশীষ কর্মকার (এস,কে নিউজ), ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সমীর (টাঙ্গাইল নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মমিন হোসেন (জনবান্ধব, দৈনিক যুগধারা), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিয়াত হোসেন সাদী (দৈনিক সকালের সময়)।
কার্যনির্বাহী সদস্য- রশিদ আহাম্মদ আব্বাসী (দৈনিক বাংলাদেশ সময়), দাস পবিত্র (বাংলা টিভি), আবু সাঈদ (দৈনিক এই বাংলা), মিজানুর রহমান শামীম (সংবাদ সব সময়), সুমন মিঞা প্রমুখ।











