কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতীতে “ভূমি সেবা মেলা-২০২৬” উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। উদ্বোধনের পর একটি র্যালি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জে ও এম তৌফিক আজম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











