টাঙ্গাইল সদর সংবাদ দাতা
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানে দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকার তেজগাঁও ভূমি ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ভূমিসেবা মেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলেও জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। ১৯ থেকে ২১ মে পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে এই মেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ লায়লা আঞ্জুমান বানু, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে সহ অন্যান্যরা।











