সোমবার, জুন ১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

সেমিনারে বক্তারা

ক্যান্সারের বড় অংশই প্রতিরোধযোগ্য

ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৫৪ অপরাহ্ণ
in জাতীয়
A A
ক্যান্সারের বড় অংশই প্রতিরোধযোগ্য

ক্যান্সারের বড় অংশই প্রতিরোধযোগ্য

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সময়মতো স্ক্রিনিং নিশ্চিত করা গেলে ক্যান্সারের বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব—এমন মত দিয়েছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা সতর্ক করে বলেন, কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ না নিলে ভবিষ্যতে ক্যান্সার দেশের জন্য বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিশ্ব ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে ওয়েলবিং ফাউন্ডেশন, জেসিআই ঢাকা ডিপ্লোমেটস এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে “ক্যান্সার প্রিভেনশন: লাইফ স্টাইল, এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস” শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে এসব কথা তুলে ধরেন বক্তারা।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২০৮

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

গেস্ট অব অনার হিসেবে বক্তব্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বলেন, ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ের সচেতনতা, নিয়মিত স্ক্রিনিং এবং স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ও সমাজভিত্তিক উদ্যোগের মাধ্যমে তরুণদের সচেতন করা গেলে দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার বলেন, ক্যান্সারের একটি বড় অংশই প্রতিরোধযোগ্য। তামাক বর্জন, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং সময়মতো পরীক্ষা-নিরীক্ষা ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি কমিউনিটিভিত্তিক ক্যান্সার সেবা ও প্রতিরোধমূলক কার্যক্রম বিস্তারের ওপর জোর দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, ক্যান্সার চিকিৎসার ব্যয় অনেক পরিবারের জন্য বড় আর্থিক চাপ তৈরি করছে। শুধু সচেতনতামূলক আলোচনা যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে দেশে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়তে পারে। এ জন্য সরকারের নীতিগত সহায়তা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ডা. আলি নাফিসা বলেন, নারীদের ক্ষেত্রে স্তন ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং, স্ব-পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি। দেরিতে শনাক্ত হওয়াই অনেক ক্ষেত্রে জটিলতার কারণ হয়ে দাঁড়ায়।

অতিথি বক্তা আইশা সিদ্দিকা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ওপর গুরুত্ব দিয়ে বলেন, প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত ফলমূল ও শাকসবজি রাখা এবং প্রক্রিয়াজাত খাবার কম খাওয়ার অভ্যাস ক্যান্সার প্রতিরোধে সহায়ক।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ বলেন, ক্যান্সার নিয়ে ভুল ধারণা ও কুসংস্কার দূর করতে সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে।

এ ছাড়া মো. আনিসুল ইসলাম সচেতনতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল কনটেন্টের কার্যকর ব্যবহারের ওপর জোর দিয়ে তরুণদের এ উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েলবিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মো. রাজিকুল হাসান। তিনি বলেন, ক্যান্সার প্রতিরোধে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য পেশাজীবী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও সাধারণ অংশগ্রহণকারীরা অনলাইনে যুক্ত হয়ে ক্যান্সার প্রতিরোধে করণীয় নিয়ে মতবিনিময় করেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ক্যান্সার প্রতিরোধক্যান্সার সচেতনতাজনস্বাস্থ্যবিশ্ব ক্যান্সার দিবসভার্চুয়াল সেমিনারস্ক্রিনিংস্বাস্থ্য শিক্ষাস্বাস্থ্যকর জীবনযাপন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২০৮

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২০৮

by নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৬ — জ্যৈষ্ঠ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
0

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে...

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

by নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৬ — জ্যৈষ্ঠ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৩ অপরাহ্ণ
0

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও...

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৬ — জ্যৈষ্ঠ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৫ অপরাহ্ণ
0

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। দ্রুত সময়ের মধ্যে...

রোহিঙ্গা সংকটে ২০২৬ সালে ৭১ কোটি ডলারের সহায়তা চাইল জাতিসংঘ

রোহিঙ্গা সংকটে ২০২৬ সালে ৭১ কোটি ডলারের সহায়তা চাইল জাতিসংঘ

by নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৬ — জ্যৈষ্ঠ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
0

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজার-ভাসানচরের ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য ২০২৬ সালে ৭১ কোটি ৫ লাখ মার্কিন ডলারের আন্তর্জাতিক সহায়তা চেয়েছে জাতিসংঘ ও এর অংশীদার সংস্থাগুলো। বুধবার...

লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলা: ৪ জনের মৃত্যুদণ্ড

লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলা: ৪ জনের মৃত্যুদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৬ — জ্যৈষ্ঠ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২০ অপরাহ্ণ
0

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের...

Next Post
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রবিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রবিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

সর্বেশষ

নিখোঁজের ৭ দিন পর নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নিখোঁজের ৭ দিন পর নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

মে ৩১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:০৪ অপরাহ্ণ
প্রেমের টানে চীনা যুবক মির্জাপুরে

প্রেমের টানে চীনা যুবক মির্জাপুরে

মে ৩১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৮ অপরাহ্ণ
বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪০ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In