খবরবাংলা ডেস্ক :
জুলাই হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় আন্দোলন দমনে রাষ্ট্রীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, সহিংসতায় উসকানি, অর্থের জোগান এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। এসব অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছিল।
অন্যদিকে, আসামিপক্ষের দাবি ছিল, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি এবং তারা খালাস পাবেন।
রায় ঘোষণার মধ্য দিয়ে জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা এই মামলার একটি গুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রমের নিষ্পত্তি হলো।











