বুধবার, জুলাই ১৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইল জাতির জনকের বিকৃত ভাস্কর্যটি অপসারণ; প্রতিস্থাপিত হয়নি নয় মাসেও

সেপ্টেম্বর ২৭, ২০২২ — আশ্বিন ১২, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ৭:৪০ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A

জাতির জনকের বিকৃত ম্যুরাল অপসারণ

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌর ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকৃত ভাস্কর্য নির্মাণের পর তা রাতের অন্ধকারে সরিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন

মির্জাপুরে রাস্তার দাবিতে মুক্তিযোদ্ধার মেয়ের সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে জাল টাকার মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড

বঙ্গবন্ধুর এই ভাস্কর্যটি সরিয়ে ফেলার প্রায় নয় মাস পেরিয়ে গেলেও পুনরায় তা নির্মাণের উদ্যোগও নেয়া হয়নি।

ভাস্কর্যটি কি কারণে সরিয়ে ফেলা হয়েছে, তা নিয়ে পৌরবাসীর কাছে কোন ব্যাখ্যা দেননি পৌর কর্তৃপক্ষ।

এমনকি পৌরসভার মেয়র বিষয়টি এখনো খোলাসা করেননি আনুষ্ঠানিকভাবে। ফলে এ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ভাস্কর্য নির্মাণের পর তা অপসারণের ঘটনাকে বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা বলেও মন্তব্য করেছেন অনেকে।

জানা গেছে, বিগত ২০২১ সালের ৩০ জানুয়ারী টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এসএম সিরাজুল হক আলমগীর।

নির্বাচিত হওয়ার পর তিনি পৌরভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেন। পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলাপ আলোচনার পর চুড়ান্ত সিদ্ধান্ত নেন মেয়র।

পৌরসভা সুত্রে জানা যায় –

২০২১ সালের ২৭ জুলাই মঙ্গলবার টাঙ্গাইল পৌরসভার অর্থায়নে পৌরভবনের সামনে ১৫ ফুট উচ্চতার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর।

এ সময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, পৌরসভার সকল প্যানেল মেয়র, কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নির্মাণ কাজ উদ্বোধনের দিন পৌর মেয়র সাংবাদিকদের কাছে বলেছিলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা এবং তার স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য পৌরসভার সামনে জাতির পিতার একটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে।আরো

টাঙ্গাইল পৌরসভার নিজস্ব প্রকৌশলী দিয়ে সঠিক নিয়মনীতি মেনে এর ডিজাইন করা হয়েছে।

আরো পড়ুন – টাঙ্গাইলের বিশিষ্ট ক্রীড়া সংগঠক খন্দকার রফিকুল আলম আর নেই

ভাস্কর্য নির্মাণের ক্ষেত্রে তিনি সে সময় সকলের পরামর্শ ও সহযোগিতার কামনা করেন উদ্বোধনের দিন।

ভাস্কর্য নির্মাণ কাজ শুরু করার দুই মাস পর প্রায় ছয় ফুট পর্যন্ত কাজ হয়। এরপর হঠাৎ এক রাতের আধাঁরে তা ভেঙ্গে ফেলা হয়।

পরে খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের পর দেখা যায় তা জাতির জনক বঙ্গবন্ধুর প্রকৃত অবয়ব ফুটে উঠেনি; অসম্পূর্ণ বিকৃত অবয়বের সৃষ্টি হয়।

এ নিয়ে সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

অনেকে বিকৃত অবয়বের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাপের মুখে পৌর কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ করতে বাধ্য হয়।

এরপর ভাস্কর্যটি পুনরায় নির্মাণের কোন উদ্যোগ এখনো নেয়নি পৌরসভা।

অভিযোগ সমুহ –

এ ব্যাপারে অনেকের অভিযোগ, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানের জন্যে মেয়র পেশাদার কোন ভাস্কর শিল্পী নিয়োগ না করে মৃর্তি বানানোর একজন সাধারণ কারিগর নিয়োগ করেন। ফলে যা হবার তাই হয়।

আরো পড়ুন – টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাড়ছে কিশোর মৃত্যুর সংখ্যা

ভাস্কর্যটি নির্মানের শেষ পর্যায়ে এসে দেখা যায়, বঙ্গবন্ধুর প্রকৃত চেহারা ভাস্কর্যে ফুটে উঠেনি। বরং অনেকটা বিকৃতভাবে ফুটে উঠেছে এটি।

এ ঘটনা জানাজানির পর পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর তড়িঘড়ি ভাস্কর্যটি ভেঙ্গে ফেলার উদ্যোগ নেন।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এক নেতা বলেন, পৌরসভার বিপুল অর্থ ব্যয় করে জাতির জনকের বিকৃত ভাস্কর্য নির্মাণ বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানোর পরিবর্তে তাকে অবমাননা করার সামিল।

তাছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু খুবই স্পর্শকাতর বিষয়। তাকে নিয়ে এমন সিদ্ধান্ত পৌরসভা এককভাবে নিতে পারেনা।

ভাস্কর্য নির্মাণের ব্যাপারে সকলের সাথে পরামর্শ করা উচিৎ ছিল।

এ ব্যাপারে খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জাতির জনক আমাদের অহংকার।

তার নির্দেশে দেশকে শত্রুমুক্ত করতে অস্ত্রহাতে পাকিস্থানী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।

তাই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে কোন গাফিলতি মেনে নেয়া আমাদের জন্যে কষ্টকর বিষয়।

বিকৃত অবয়বের ভাস্কর্য নির্মাণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সোচ্চার হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন সাংস্কৃতিক ও নাট্যকর্মী সাম্য রহমান।

এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জাতির জনকের ভাস্কর্য নির্মানের বিষয়টি নিয়ে যারা ভাস্কর্য শিল্পে অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করা উচিৎ ছিল; আমি জানিনা মাননীয় মেয়র সাহেব তা করেছিলেন কিনা।

তাছাড়া বিকৃত ভাস্কর্য নির্মাণের পেছনে ব্যয় হওয়া পৌরবাসীর করের এই বিপুল পরিমান অর্থ অপচয়ের দায়ভার এখন কে নিবে।

এসময় তিনি আরো বলেন, ভাস্কর্য তৈরির ক্ষেত্রে একটি মাপ আছে, সেই মাপ অনুসারে করা হয়নি।

ভাস্কর শিল্পীর কথা –

এ ব্যাপারে প্রতিবেদকের সাথে কথা হয় ভাস্কর্য নির্মাণের দায়িত্ব পাওয়া টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া এলাকার দুলাল পালের সাথে।

মুঠোফোনে তিনি প্রতিবেদককে জানান, আমি চারজন কারিগর নিয়ে দুইমাস কাজ করেছিলাম।

মুজুরী বাবদ আমাকে দুইলাখ টাকা দেয়ার কথা ছিল। এর মধ্যে ৩২ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।

ভাস্কর্য নির্মাণে তার কোন অভিজ্ঞতা রয়েছে কিনা জানতে চাইলে দুলাল পাল বলেন, আমি সিমেন্টের মুর্তি তৈরি করি; আমি কখনো বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করিনি।

জাতির জনকের ভাস্কর্য নির্মাণ ও পরে তা অপসারণের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে পৌরবাসীর মাঝে।

এভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ও অপসারণ ফেলার বিষয়টি অনেকে সহজভাবে মেনে নিতে পারছেননা।

বিষয়টি কেন এতদিনেও মেয়র মহোদয় পৌরবাসীকে খোলাসা করে জানাননি তা নিয়েও অভিযোগ অনেকের।

পৌর মেয়রের বক্তব্য –

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ও অপসারণের ব্যাপারে জানতে চাইলে টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, আসলে ভাল কারিগর পাওয়া মুসকিল।

যারা আমাদের বঙ্গবন্ধুর ভাল ভাস্কর্য বানানোর প্রতিশ্রতি দিয়েছিল তা হয়নি। কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকায় আমরা তা অপসারণ করেছি।

আগামীতে নিরালা মোড়ে যদি আমরা স্বাধীনতা স্তম্ভ নির্মাণ করতে পারি; সেখানে জাতির জনকের নান্দনিক পরিবেশে বঙ্গব্ন্ধুর ঐতিহাসিক একটি ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা নিয়েছি।

এছাড়া আপাতত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

তিনি বলেন ভাস্কর্য নির্মাণে পৌরসভার একটি পয়সাও খরচ হয়নি। যেহেতু আমি সাকসেস হইনি সেহেতু ভাস্কর্য নির্মাণে খরচ সম্পূর্ণই আমার পকেটের টাকা।

স্বাধীনতার পঞ্চাশ বছরেও টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ভাস্কর্য স্থাপনের কোন উদ্যোগ নেয়নি কেউ।

আগামীতে শহরের কোন সুন্দর পরিবেশে বা সুন্দর জায়গায় জাতির জনকের একটি চমৎকার ভাস্কর্য নির্মাণ করার দাবি রয়েছে নতুন প্রজন্মের। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জাতির জনকভাস্কর্যম্যুরাল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে রাস্তার দাবিতে মুক্তিযোদ্ধার মেয়ের সংবাদ সম্মেলন

মির্জাপুরে রাস্তার দাবিতে মুক্তিযোদ্ধার মেয়ের সংবাদ সম্মেলন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে চলাচলের রাস্তার দাবিতে বীর মুক্তিযোদ্ধা মৃত লাল মিয়ার ছোট মেয়ে এমেলী বেগম সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার সন্ধায় মির্জাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন। এসময় তার স্বামী...

টাঙ্গাইলে জাল টাকার মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড

টাঙ্গাইলে জাল টাকার মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২৬ — আষাঢ় ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় ওয়াজ উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক...

মোবাইল না দেওয়ার সখীপুরে ফাঁস লাগিয়ে ১ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

মোবাইল না দেওয়ার সখীপুরে ফাঁস লাগিয়ে ১ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২৬ — আষাঢ় ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মায়ের সঙ্গে অভিমানের পর আব্দুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুতে...

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৫ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি বিভাগের চেয়ারম্যান এবং কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. মনির মোর্শেদ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে...

নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় একটি গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ ওঠার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দ্রুত ব্যবস্থা নিয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর নিম্নমানের ইট বাতিল...

Next Post

প্রায় ৮ বছর পর নাগরপুরের সহবতপুর ইউনিয়ন আ'লীগ সম্মেলন অনুষ্ঠিত

সর্বেশষ

স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত -

স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত –

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৬ পূর্বাহ্ণ
মির্জাপুরে রাস্তার দাবিতে মুক্তিযোদ্ধার মেয়ের সংবাদ সম্মেলন

মির্জাপুরে রাস্তার দাবিতে মুক্তিযোদ্ধার মেয়ের সংবাদ সম্মেলন

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ
নিজ দেশেই তীব্র প্রতিবাদের মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

নিজ দেশেই তীব্র প্রতিবাদের মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

জুলাই ১৪, ২০২৬ — আষাঢ় ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩২৯

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩২৯

জুলাই ১৪, ২০২৬ — আষাঢ় ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি ৩০ সেপ্টেম্বর

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি ৩০ সেপ্টেম্বর

জুলাই ১৪, ২০২৬ — আষাঢ় ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In