টাঙ্গাইল সদর সংবাদ দাতা
২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত আট শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের সংখ্যা ২৩। এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৪।
গত ২৪ ঘন্টায় ১২ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট ১৯ শিশু ছাড়পত্র পেয়েছে। হামে সন্দেহজনক কারণে এ পর্যন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ খন্দকার সাদিকুর রহমান রবিবার সকালে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।











