টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) টাঙ্গাইল জেলা কার্যালয় এই কার্যক্রমের আয়োজন করে।
প্রশিক্ষণটি দুদক জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী তিনটি ভাগে পরিচালিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের পরিচালক (গবেষণা ও পরীক্ষা) মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান।
উপপরিচালক মো: ফখরুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুদকের সহকারী পরিচালক মো. নুর আলম। কর্মশালায় টাঙ্গাইল জেলা ও উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এই কর্মশালা স্থানীয় প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটিকে সক্ষম করে দেবে জেনোগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি করতে।











