টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নগর নাট্য দলের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর নাট্য দলের সভাপতি শাহ্ আজিজুল কদর বাবু। এতে সংগঠনের অতীত, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি উৎপল চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ও কুশল ভৌমিক, সাবেক যুগ্ম সম্পাদক রঞ্জু হোসেন, জে এ মিলন, দীপক চক্রবর্তী ও ইমরোজ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আরিফুর রহমান, মানিক হোসেন, সুমন মিয়া ও শামীম আল মামুনসহ সংগঠনের সদস্যরা।
আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জহুরুল হক কিরণ। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এর আগে এসএসসি ’৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপ ও টাঙ্গাইল ’৯৬ কল্যাণ ফাউন্ডেশন নগর নাট্য দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রেস্ট প্রদান করে সংগঠনটিকে সম্মাননা জানায়।











