খবরবাংলা ডেস্ক :
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৪৭ জন, ওয়ারীতে ৫৬ জন, মতিঝিলে ৬৭ জন, তেজগাঁওয়ে ৭০ জন, মিরপুরে ১০১ জন, গুলশানে ২৯ জন, উত্তরা বিভাগে ৪৭ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।
অভিযান চলাকালে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
তথ্য সূত্র : যমুনা টিভি











