খবরবাংলা ডেস্ক :
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। নতুন দাম কার্যকরের ফলে দেশের বাজারে স্বর্ণ কেনাবেচায় পরিবর্তন আসবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











