খবরবাংলা ডেস্ক :
আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন হোর্হে মেসি। চিকিৎসাধীন অবস্থায় রোজারিওর একটি ক্লিনিকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেসির শৈশবের ফুটবলযাত্রা থেকে শুরু করে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠার পুরো পথেই তিনি ছেলের পাশে ছিলেন।
দীর্ঘদিন মেসির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন হোর্হে। ছেলের হয়ে বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ও ব্যবসায়িক বিষয়ে আলোচনা করতেন তিনি। মেসির বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
মেসির ক্যারিয়ারের মাঠের বাইরের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন হোর্হে মেসি। তার মৃত্যুতে মেসি পরিবার ও বিশ্ব ফুটবল অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











