বুধবার, জুলাই ১৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

নাগরপুরে এলাসিন শামসুল হক সেতু টোলমুক্ত ও সংস্কারসহ ১০ দফা দাবিতে মানববন্ধন

এপ্রিল ২২, ২০২৬ — বৈশাখ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৫ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, নাগরপুর, শীর্ষ সংবাদ
A A
নাগরপুরে এলাসিন শামসুল হক সেতু টোলমুক্ত ও সংস্কারসহ ১০ দফা দাবিতে মানববন্ধন

নাগরপুরে এলাসিন শামসুল হক সেতু টোলমুক্ত ও সংস্কারসহ ১০ দফা দাবিতে মানববন্ধন

প্রতিবেদন:
মো.আজিজুল হক
,
নাগরপুর প্রতিনিধিঃ

নাগরপুরের এলাসিন শামসুল হক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধ, সেতুর সংস্কার ও জননিরাপত্তা নিশ্চিতসহ ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার দুপুরে নাগরপুর সরকারি কলেজ গেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শ্রমিক সংগঠন এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সখীপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন ভাইবোন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফাহাদ আহমেদের সভাপতিত্বে এবং নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এলাসিন শামসুল হক সেতুকে অবিলম্বে টোলমুক্ত ঘোষণার দাবি জানান।

বক্তারা বলেন, সম্প্রতি টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু জাতীয় সংসদে সেতুটি টোলমুক্ত করার যে প্রস্তাব উত্থাপন করেছেন, এলাকাবাসী তার প্রতি পূর্ণ সমর্থন জানায়। দ্রুত ওই প্রস্তাব বাস্তবায়নের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন এ.কে.এম ফরিদুজ্জামান কোহিনুর (সহ-সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি), নুরুজ্জামান রানা (সাবেক জিএস, নাগরপুর সরকারি কলেজ), নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.এরশাদ মিয়া,মীর খালিদ মাহবুব রাসেল (আহ্বায়ক, নাগরপুর উপজেলা ছাত্রদল), শহীদুর রহমান মনির (সদস্য সচিব, উপজেলা ছাত্রদল), সাদিকুর রহমান সাদিক (সদস্য, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দল), রবিউল ইসলাম (সভাপতি, ছাত্র অধিকার পরিষদ, নাগরপুর উপজেলা শাখা), মো. মোস্তাকিম মিয়া (যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল), সোহেল রানা (বেকড়া ইউনিয়ন ছাত্রদল) এবং সাকিব সোহেস সাজু (নাগরপুর সরকারি কলেজ ছাত্রদল) প্রমুখ।

বক্তারা ১০ দফা দাবি উপস্থাপন করে বলেন, সেতুর নির্মাণ ব্যয় ইতোমধ্যে উঠে যাওয়ায় অবিলম্বে টোল আদায় সম্পূর্ণ বন্ধ করতে হবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে সেতুর পাশে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, নিয়মিত পুলিশ টহল জোরদার এবং ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এছাড়া সেতুর পিলার রক্ষায় নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা স্থাপন, রাতে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত, নিয়মিত কারিগরি পরীক্ষা ও সংস্কার কার্যক্রম গ্রহণ, ক্ষতিগ্রস্ত রেলিং দ্রুত মেরামত, অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সেতুর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার দাবি জানানো হয়।

তারা আরও বলেন, টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বিলম্বিত হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে জনগণের দুর্ভোগ লাঘবেরও দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এলাসিন শামসুল হক সেতু নাগরপুরবাসীর জীবনরেখা। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এলাসিন শামসুল হক সেতুজননিরাপত্তাটাঙ্গাইল সংবাদটোলমুক্ত সেতুনাগরপুরনাগরপুর খবরমানববন্ধনসেতু সংস্কারসেতুর টোল বন্ধস্থানীয় আন্দোলন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (ইঞ্জিনিয়ারিং/অনার্স/বি.ফার্ম) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে...

সখীপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন ভাইবোন

সখীপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন ভাইবোন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন ভাইবোন। তাদের এই ব্যতিক্রমী সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি...

স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত -

স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত –

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৬ পূর্বাহ্ণ
0

মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১৪...

মির্জাপুরে রাস্তার দাবিতে মুক্তিযোদ্ধার মেয়ের সংবাদ সম্মেলন

মির্জাপুরে রাস্তার দাবিতে মুক্তিযোদ্ধার মেয়ের সংবাদ সম্মেলন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে চলাচলের রাস্তার দাবিতে বীর মুক্তিযোদ্ধা মৃত লাল মিয়ার ছোট মেয়ে এমেলী বেগম সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার সন্ধায় মির্জাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন। এসময় তার স্বামী...

টাঙ্গাইলে জাল টাকার মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড

টাঙ্গাইলে জাল টাকার মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২৬ — আষাঢ় ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় ওয়াজ উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক...

Next Post
সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের গ্রুপে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের গ্রুপে বাংলাদেশ

সর্বেশষ

৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদল

৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদল

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৫ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী

এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৯২

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৯২

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In