বুধবার, জুলাই ২২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন

ডিসেম্বর ১০, ২০২৫ — অগ্রহায়ণ ২৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৫৯ অপরাহ্ণ
in বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন

ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আবারও তার মূল পরিচয়ে ফিরে যাচ্ছে। বন্ধুর সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং জনপ্রিয় মার্কেটপ্লেস—এই তিনটি সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে মেটা। মঙ্গলবার ৯ ডিসেম্বর প্রতিষ্ঠানটি নতুন এই দিকনির্দেশনার বিষয়টি জানায়।

বিগত কয়েক বছর মেটা মেটাভার্স প্রকল্পে ব্যস্ত থাকলেও ব্যয় সাশ্রয় এবং ব্যবহারকারীর আগ্রহ কমে যাওয়ার কারণে প্রতিষ্ঠানটি আবারও ফেসবুকের মূল ফিচারগুলোতে মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রসহ একাধিক বাজারে ব্যবহারকারীর প্রবৃদ্ধি থেমে গেলেও ফেসবুক এখনো বিশ্বের অন্যতম ব্যবহারবান্ধব অ্যাপ। তবে তরুণ ব্যবহারকারী কমে যাওয়ায় নতুন কৌশল গ্রহণ করেছে মেটা।

আরও পড়ুন

জিমেইলে আসছে জেমিনি লাইভ, যে সুবিধা পাওয়া যাবে

মাইক্রোসফটে ৪,৮০০ কর্মী ছাঁটাই, এক্সবক্স বিভাগে বড় পুনর্গঠন

তরুণদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি এবার গুরুত্ব দিচ্ছে ফেসবুক মার্কেটপ্লেসে। বর্তমানে যুক্তরাষ্ট্রে জেন-জেড ব্যবহারকারীদের অর্ধেকের বেশি এটি ব্যবহার করেন। এতদিন মার্কেটপ্লেস অ্যাপের ‘More’ মেনুর ভেতরে থাকলেও নতুন আপডেটে এটি নিচের নেভিগেশন বারে যুক্ত করা হচ্ছে। এর পাশেই থাকবে রিলস এবং বন্ধু সংক্রান্ত অপশন।

ছবি দেখার পদ্ধতিতেও পরিবর্তন আসছে। এখন থেকে ছবিতে ডাবল-ট্যাপ করে লাইক দেওয়া যাবে। সব ছবি একই গ্রিডে দেখা যাবে এবং ক্লিক করলে ফুলস্ক্রিন ভিউ দেখা যাবে। প্রোফাইলে যুক্ত করা যাবে শখ, আগ্রহ, ভ্রমণ তথ্যসহ আরও অনেক কিছু। একই আগ্রহে মিল পাওয়া অন্য ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ বাড়ানোই মেটার লক্ষ্য।

সার্চেও নতুন ইন্টারঅ্যাকটিভ ডিজাইন যুক্ত হচ্ছে। ছবি ও ভিডিও দেখার জন্য ফুলস্ক্রিন ভিউয়ার যুক্ত হবে। স্টোরি বা পোস্ট তৈরি করা আরও সহজ করা হয়েছে। মিউজিক যোগ করা, বন্ধুকে ট্যাগ করা ও অন্যান্য ভিজ্যুয়াল টুল আরও সহজভাবে পাওয়া যাবে। সেটিংসও সহজ করা হচ্ছে, যাতে অডিয়েন্স সিলেকশন ও ক্রস-পোস্টিং আরও স্পষ্টভাবে দেখা যায়।

কমেন্ট সেকশনে যুক্ত হচ্ছে নতুন সুবিধা। এতে রিপ্লাই আরও সহজ হবে, ব্যাজ বেশি দৃশ্যমান থাকবে এবং পিনিং টুল যোগ করা হবে। গ্রুপ অ্যাডমিন ও ক্রিয়েটরদের জন্য মডারেশন টুল উন্নত করা হয়েছে। ব্যবহারকারীরা বিরক্তিকর মন্তব্য অ্যানোনিমাসভাবে রিপোর্ট করতে পারবেন। কোনো পোস্ট পছন্দ না হলে ব্যবহারকারী কারণ জানাতে পারবেন, যাতে ফিড আরও ব্যক্তিগত হয়ে ওঠে।

মেটা জানিয়েছে, এসব পরিবর্তন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী চালু হবে। তবে নেভিগেশন, সার্চ ও কমেন্ট সংক্রান্ত কিছু পরিবর্তন শুধু মোবাইল সংস্করণেই দেখা যাবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টেক নিউজপ্রযুক্তি সংবাদফেসবুক আপডেটফেসবুক নতুন ফিচারফেসবুক মার্কেটপ্লেসফেসবুক রিলসমেটা আপডেটমেটা সংবাদসামাজিক যোগাযোগমাধ্যম

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

জিমেইলে আসছে জেমিনি লাইভ, যে সুবিধা পাওয়া যাবে

জিমেইলে আসছে জেমিনি লাইভ, যে সুবিধা পাওয়া যাবে

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
0

জিমেইলে জমে থাকা হাজারো ই–মেইলের মধ্যে প্রয়োজনীয় বার্তা খুঁজে বের করা আরও সহজ করতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা আনছে গুগল। ‘জেমিনি লাইভ’ (Gemini Live) নামের এই ফিচারের...

মাইক্রোসফটে ৪,৮০০ কর্মী ছাঁটাই, এক্সবক্স বিভাগে বড় পুনর্গঠন

মাইক্রোসফটে ৪,৮০০ কর্মী ছাঁটাই, এক্সবক্স বিভাগে বড় পুনর্গঠন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৭, ২০২৬ — আষাঢ় ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৪ অপরাহ্ণ
0

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বৈশ্বিক কর্মীসংখ্যা থেকে ৪ হাজার ৮০০ জনকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের গেমিং বিভাগ এক্সবক্সে বড় ধরনের পুনর্গঠনের উদ্যোগ...

এআইজনিত সাইবার ঝুঁকি মোকাবিলায় আপডেট পদ্ধতি বদলাচ্ছে অ্যাপল

এআইজনিত সাইবার ঝুঁকি মোকাবিলায় আপডেট পদ্ধতি বদলাচ্ছে অ্যাপল

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০২৬ — আষাঢ় ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৮ অপরাহ্ণ
0

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে বাড়তে থাকা সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সফটওয়্যার আপডেট প্রকাশের পদ্ধতিতে পরিবর্তন আনছে অ্যাপল। মঙ্গলবার (৩০ জুন) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।...

আইফোনপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ: দাম বাড়তে পারে নতুন মডেলে

আইফোনপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ: দাম বাড়তে পারে নতুন মডেলে

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩২ অপরাহ্ণ
0

বিশ্ববাজারে মেমোরি চিপের আকাশচুম্বী দামের কারণে নতুন আইফোনের দাম বাড়ানো অনিবার্য বলে জানিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে উৎপাদন খরচ বেড়ে...

জেমিনিতে এলো এআই ভিডিও তৈরি ও সম্পাদনার নতুন সুবিধা

জেমিনিতে এলো এআই ভিডিও তৈরি ও সম্পাদনার নতুন সুবিধা

by নিজস্ব প্রতিবেদক
জুন ৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
0

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম জেমিনিতে ভিডিও তৈরি ও সম্পাদনার নতুন সুবিধা যুক্ত করেছে Google। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু লিখিত নির্দেশনা (প্রম্পট) দিয়েই ভিডিও তৈরি, সম্পাদনা এবং বিভিন্ন পরিবর্তন...

Next Post
আনঅফিশিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত

আনঅফিশিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত

সর্বেশষ

বাসাইলে ৯০ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বাসাইলে ৯০ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

জুলাই ২১, ২০২৬ — শ্রাবণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:২৩ অপরাহ্ণ
প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬ — শ্রাবণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৬ অপরাহ্ণ
ইরান যুদ্ধে সেনা হতাহতের তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

ইরান যুদ্ধে সেনা হতাহতের তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

জুলাই ২১, ২০২৬ — শ্রাবণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
দেশে হামে ৪ শিশুর মৃত্যু

দেশে হামে ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬ — শ্রাবণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

জুলাই ২১, ২০২৬ — শ্রাবণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৭ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In