বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

স্মার্ট চশমা ও এআই ডিভাইসে বাড়ছে গোপনীয়তার শঙ্কা

সেপ্টেম্বর ২২, ২০২৬ — আশ্বিন ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
in বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
A A
স্মার্ট চশমা ও এআই ডিভাইসে বাড়ছে গোপনীয়তার শঙ্কা

স্মার্ট চশমা ও এআই ডিভাইসে বাড়ছে গোপনীয়তার শঙ্কা

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

স্মার্টফোনের পর প্রযুক্তি দুনিয়ায় নতুন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডিভাইসের ব্যবহার বাড়ছে। স্মার্ট চশমা, এআই পিন, পেনডেন্ট ও ছোট রেকর্ডারের মতো এসব যন্ত্র ব্যবহারকারীর চারপাশের পরিস্থিতি বুঝে বিভিন্ন কাজে সহায়তা করতে পারে। তবে ডিভাইসগুলো যত বেশি তথ্য সংগ্রহ করছে, ততই বাড়ছে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ।

বিশেষ করে ক্যামেরা ও মাইক্রোফোনযুক্ত স্মার্ট চশমা নিয়ে প্রশ্ন উঠছে বেশি। কারণ ব্যবহারকারীর আশপাশে থাকা মানুষ সবসময় বুঝতে নাও পারেন যে তাঁদের ছবি, ভিডিও বা কথোপকথন ধারণ করা হচ্ছে। এ কারণে যুক্তরাজ্যের কয়েকটি স্থানে স্মার্ট চশমার ব্যবহার সীমিত করা হয়েছে। দেশটির বড় পাব চেইন ওয়েদারস্পুনও এমন পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন

এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল’

সহজে তৈরি করুন ভাইরাল ‘নব্বই দশকের’ ছবি

মেটার স্মার্ট চশমা নিয়ে বিতর্ক এই বিতর্কের কেন্দ্রে রয়েছে মেটার রে-ব্যান স্মার্ট চশমা। ক্যামেরা ও মাইক্রোফোনযুক্ত এই চশমা নিয়ে গোপন রেকর্ডিংয়ের আশঙ্কা তৈরি হয়েছে। মেটার বিরুদ্ধে করা একটি মামলায় অভিযোগ করা হয়েছে, চশমায় ধারণ করা কিছু ভিডিও এআই প্রশিক্ষণের কাজে ব্যবহারের জন্য কর্মীরা দেখেছেন ও শ্রেণিবদ্ধ করেছেন। এসব ভিডিওতে ব্যক্তিগত মুহূর্ত ধারণ হওয়ার অভিযোগও রয়েছে।

তবে মেটা এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, চশমায় ভিডিও ধারণের সময় একটি আলো জ্বলে, যা বন্ধ করা যায় না। আলো ঢেকে দেওয়া বা এতে কারসাজি করা হলে ক্যামেরা কাজ বন্ধ করে দেয়।

স্মার্ট চশমার বাজারে আসছে স্যামসাং গোপনীয়তা নিয়ে বিতর্কের মধ্যেই স্মার্ট চশমার বাজারে প্রবেশের পরিকল্পনা করছে স্যামসাং। জেন্টল মনস্টার ও ওয়ারবি পার্কারের সঙ্গে অংশীদারির মাধ্যমে চলতি বছরের শেষ দিকে ডিভাইসটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

স্যামসাংয়ের মোবাইল বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জে কিম বলেন, ভবিষ্যতের সফল ডিভাইসকে শুধু ব্যবহারবান্ধব হলেই হবে না, মানুষের কাছে বিশ্বাসযোগ্যও হতে হবে। প্রতিষ্ঠানটি স্মার্ট চশমাকে স্মার্টফোনের সরাসরি বিকল্প হিসেবে দেখছে না।

ক্যামেরাবিহীন চশমার দিকে ঝুঁকছে কিছু প্রতিষ্ঠান গোপনীয়তার উদ্বেগের কারণে কিছু প্রতিষ্ঠান ক্যামেরাবিহীন স্মার্ট চশমা তৈরির দিকে যাচ্ছে। শেনঝেনভিত্তিক ইভেন রিয়েলিটিজ ২০২৪ সালে ক্যামেরাবিহীন জি১ স্মার্ট চশমা বাজারে আনে। প্রতিষ্ঠানটির সর্বশেষ মডেল জি২ বাজারে আসে ২০২৫ সালের নভেম্বরে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা উইল ওয়াং বলেন, অনেক ক্রেতা এখন স্মার্ট চশমাকে গোপন রেকর্ডিংয়ের সঙ্গে যুক্ত করে দেখছেন। তাই শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত ক্যামেরা ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন।

এআই রেকর্ডারের ক্ষেত্রেও গোপনীয়তার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পকেটের তৈরি একটি রেকর্ডারে ধারণ করতে ব্যবহারকারীকে বোতাম চাপতে হয়। অন্যদিকে প্লাউডের কিছু ডিভাইসে আলো বা শব্দের মাধ্যমে আশপাশের মানুষকে রেকর্ডিং শুরুর বিষয়টি জানানো হয়।

তথ্য যত বেশি সংগ্রহ, গোপনীয়তার প্রশ্নও তত বেশি এআই ডিভাইসের বড় সুবিধা হলো ব্যবহারকারীর চারপাশের পরিস্থিতি বুঝে প্রয়োজন অনুযায়ী সহায়তা করা। কিন্তু এ কাজের জন্য ডিভাইসকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করতে হয়। এর মধ্যে এমন মানুষের ছবি, ভিডিও বা কথোপকথনও থাকতে পারে, যারা রেকর্ডিংয়ের জন্য কোনো সম্মতি দেননি।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও ডিভাইসের ভেতরেই তথ্য প্রক্রিয়াকরণের ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, কোনো ডিভাইস যদি সারাক্ষণ মানুষের জীবন সম্পর্কে শুনতে ও দেখতে থাকে, তাহলে সেই তথ্য নিয়মিত ক্লাউড সার্ভারে পাঠানো নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগ তৈরি হতে পারে।

গবেষণা প্রতিষ্ঠান আইডিসির পরিচালক জিতেশ উবরানির মতে, মানুষ রেকর্ডিংয়ের পুরোপুরি বিরোধী নয়; তারা মূলত জানতে চান কখন, কীভাবে এবং কোন উদ্দেশ্যে তাঁদের রেকর্ড করা হচ্ছে এবং এ বিষয়ে তাঁদের সম্মতি রয়েছে কি না।

ফলে স্মার্ট চশমা ও অন্যান্য এআই ডিভাইসের ভবিষ্যৎ শুধু প্রযুক্তিগত সক্ষমতার ওপর নির্ভর করছে না। ব্যক্তিগত গোপনীয়তা, স্বচ্ছতা এবং ব্যবহারকারীর নিয়ন্ত্রণ নিশ্চিত করাও এসব ডিভাইসের গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এআই ডিভাইসকৃত্রিম বুদ্ধিমত্তাব্যক্তিগত গোপনীয়তামেটারে-ব্যান স্মার্ট চশমাস্মার্ট চশমাস্যামসাং

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল’

এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল’

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৫ অপরাহ্ণ
0

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুক্রবার আবারও বসছে ‘সুপার সেল কার বাজার’। প্রথম দুই সপ্তাহের আয়োজনের পর তৃতীয় সপ্তাহেও সকাল ১০টা থেকে চলবে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার...

সহজে তৈরি করুন ভাইরাল ‘নব্বই দশকের’ ছবি

সহজে তৈরি করুন ভাইরাল ‘নব্বই দশকের’ ছবি

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৯ অপরাহ্ণ
0

স্মার্টফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম আর এআইয়ের যুগে হঠাৎই যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন এক ট্রেন্ডে পুরনো ছবি, সেই সময়ের ফ্যাশন আর জনপ্রিয়...

আইফোন ১৮ উন্মোচনের আগেই নতুন ম্যাক মিনি আনছে অ্যাপল

আইফোন ১৮ উন্মোচনের আগেই নতুন ম্যাক মিনি আনছে অ্যাপল

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৮ অপরাহ্ণ
0

প্রায় দুই বছর পর ম্যাক মিনির নতুন সংস্করণ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। আগামী কয়েক দিনের মধ্যেই কমপ্যাক্ট এই ডেস্কটপ কম্পিউটারের নতুন মডন বাজারে আসতে পারে বলে প্রযুক্তি বিষয়ক...

ব্যাটারির শক্তিতে ২৭ মিনিট আকাশে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক উড়োজাহাজ

ব্যাটারির শক্তিতে ২৭ মিনিট আকাশে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক উড়োজাহাজ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২২, ২০২৬ — ভাদ্র ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০১ অপরাহ্ণ
0

ব্যাটারির শক্তিতে চলা বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ প্রথমবারের মতো সফলভাবে আকাশে উড়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরীক্ষামূলক এই উড্ডয়নের মাধ্যমে বৈদ্যুতিক বিমান প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখিয়েছে সুইডেনভিত্তিক প্রতিষ্ঠান হার্ট অ্যারোস্পেস।...

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কবার্তা

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কবার্তা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৬, ২০২৬ — ভাদ্র ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৪ অপরাহ্ণ
0

স্পাইওয়্যার হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কায় বিশ্বের ১১০টি দেশের ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠিয়েছে অ্যাপল। বৃহস্পতিবার (১১ আগস্ট) এসব সতর্কবার্তা পাঠানো হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উন্নত ডিজিটাল হুমকি সম্পর্কে ব্যবহারকারীদের...

Next Post
বিদ্যুৎ সংকটের মধ্যে রামপালে কয়লা আমদানি ঘিরে অনিয়মের অভিযোগ

বিদ্যুৎ সংকটের মধ্যে রামপালে কয়লা আমদানি ঘিরে অনিয়মের অভিযোগ

সর্বেশষ

২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭০

২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭০

সেপ্টেম্বর ২৩, ২০২৬ — আশ্বিন ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩০ অপরাহ্ণ
টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ২৩, ২০২৬ — আশ্বিন ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩০ অপরাহ্ণ
মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে ফরিদপুরে যুবকের ১০ বছরের কারাদণ্ড

মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে ফরিদপুরে যুবকের ১০ বছরের কারাদণ্ড

সেপ্টেম্বর ২৩, ২০২৬ — আশ্বিন ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৩ অপরাহ্ণ
হালাল পণ্যের বাজার ধরতে বিশ্বের বৃহত্তম প্রদর্শনীতে বাংলাদেশ

হালাল পণ্যের বাজার ধরতে বিশ্বের বৃহত্তম প্রদর্শনীতে বাংলাদেশ

সেপ্টেম্বর ২৩, ২০২৬ — আশ্বিন ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
ভুয়া তথ্যে বাংলাদেশে অবস্থান, সন্দেহভাজন ভারতীয়ের রিমান্ড চায় ডিবি

ভুয়া তথ্যে বাংলাদেশে অবস্থান, সন্দেহভাজন ভারতীয়ের রিমান্ড চায় ডিবি

সেপ্টেম্বর ২৩, ২০২৬ — আশ্বিন ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In