বুধবার, অক্টোবর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’ নিয়ে মেটার বিরুদ্ধে যুক্তরাজ্যে তদন্ত

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ অপরাহ্ণ
in বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
A A
ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’ নিয়ে মেটার বিরুদ্ধে যুক্তরাজ্যে তদন্ত

ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’ নিয়ে মেটার বিরুদ্ধে যুক্তরাজ্যে তদন্ত

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

যুক্তরাজ্যে মেটার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম। ইনস্টাগ্রামের নতুন ‘ইনস্ট্যান্টস’ ফিচার চালুর আগে অবৈধ কনটেন্ট ও শিশুদের জন্য সম্ভাব্য ঝুঁকি যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে নিয়ন্ত্রক সংস্থাটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৩ মে ইনস্টাগ্রামে ‘ইনস্ট্যান্টস’ চালু করে মেটা। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ছবি ও ভিডিও ধারণ করে বন্ধু ও অনুসারীদের সঙ্গে শেয়ার করতে পারেন। শেয়ার করা কনটেন্ট স্বল্প সময়ের জন্য দৃশ্যমান থাকে এবং পরে অদৃশ্য হয়ে যায়।

আরও পড়ুন

সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ

স্মার্ট চশমা ও এআই ডিভাইসে বাড়ছে গোপনীয়তার শঙ্কা

অফকমের তদন্তের মূল বিষয় হলো, ফিচারটি চালুর আগে মেটা যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট অনুযায়ী প্রয়োজনীয় ঝুঁকি মূল্যায়ন করেছিল কি না। বিশেষ করে অবৈধ কনটেন্টের ঝুঁকি এবং শিশুদের জন্য সম্ভাব্য ক্ষতির বিষয়ে যথেষ্ট ও উপযুক্ত মূল্যায়ন করা হয়েছিল কি না, তা পরীক্ষা করবে সংস্থাটি।

‘নিরাপত্তা শুরু থেকেই নকশার অংশ হওয়া উচিত’ অফকমের এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক জর্জ লাস্টি বলেন, প্ল্যাটফর্মে বড় ধরনের পরিবর্তন আনার আগে সম্ভাব্য ঝুঁকি মূল্যায়নের বিষয়টি যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা আইনে স্পষ্টভাবে নির্ধারিত রয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, কোনো নতুন ফিচার চালু করার পর নিরাপত্তা ব্যবস্থা যোগ করার পরিবর্তে শুরু থেকেই নিরাপত্তাকে ফিচারের নকশার অংশ করা উচিত। অফকম জানিয়েছে, তদন্তের প্রথম ধাপে তারা তথ্য ও প্রমাণ সংগ্রহ করে বিশ্লেষণ করবে। এরপর আইন লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে মেটাকে নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে।

মেটার দাবি, আগে থেকেই ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে তবে মেটা বলছে, ইনস্ট্যান্টস চালুর আগে তারা প্রয়োজনীয় ঝুঁকি বিশ্লেষণ করেছে এবং এ বিষয়ে অফকমকে একাধিকবার জানিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ফিচারটিতে শুরু থেকেই বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

মেটার পক্ষ থেকে বলা হয়েছে, ইনস্ট্যান্টসে স্ক্রিনশট নেওয়া, কনটেন্ট পুনরায় শেয়ার বা ফরওয়ার্ড করার সুযোগ সীমিত রাখা হয়েছে। পাশাপাশি এতে কোনো পাবলিক ফিড নেই এবং কিশোরদের জন্য ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্ট সুরক্ষা ব্যবস্থাও কার্যকর থাকে।

তদন্তে অফকমকে সহযোগিতা করার কথাও জানিয়েছে মেটা। অনলাইন সেফটি অ্যাক্টে কী আছে? যুক্তরাজ্যের Online Safety Act সামাজিক যোগাযোগমাধ্যম, সার্চ ইঞ্জিনসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের জন্য নিরাপত্তা সংক্রান্ত কিছু বাধ্যবাধকতা নির্ধারণ করেছে। এর মধ্যে অবৈধ কনটেন্টের ঝুঁকি মূল্যায়ন এবং শিশুদের সম্ভাব্য ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষার ব্যবস্থা অন্যতম।

আইন অনুযায়ী, কোনো প্ল্যাটফর্মের নকশা বা পরিচালনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার আগে সংশ্লিষ্ট ঝুঁকি নতুন করে মূল্যায়ন করতে হয়। অফকমের মতে, ইনস্ট্যান্টস চালুর ক্ষেত্রেও এই বাধ্যবাধকতা প্রযোজ্য হতে পারে।

তদন্তে মেটা আইন লঙ্ঘন করেছে বলে প্রমাণিত হলে অফকম সর্বোচ্চ ১ কোটি ৮০ লাখ পাউন্ড অথবা কোম্পানিটির যোগ্য বৈশ্বিক আয়ের ১০ শতাংশ—যেটি বেশি, সেই পরিমাণ জরিমানা করতে পারে। পাশাপাশি আইন মেনে চলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিতে পারে।

মেটার বিরুদ্ধে আগেও পদক্ষেপ নিয়েছে অফকম অনলাইন নিরাপত্তা আইনের আওতায় বিভিন্ন অনলাইন সেবার বিরুদ্ধে এর আগেও তদন্ত ও পদক্ষেপ নিয়েছে অফকম। তবে ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’ ফিচারকে কেন্দ্র করে শুরু হওয়া তদন্তটিই অনলাইন সেফটি অ্যাক্টের অধীনে মেটার বিরুদ্ধে অফকমের প্রথম আনুষ্ঠানিক তদন্ত।

এদিকে অনলাইন নিরাপত্তা আইন বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মেটা ও অফকমের মধ্যে আগেও বিরোধ দেখা দিয়েছে। সম্প্রতি মেটাসহ কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অফকমের তথ্য চাওয়ার ক্ষমতা নিয়ে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে।

তবে ইনস্ট্যান্টস নিয়ে নতুন তদন্তের ফলাফল এখনো আসেনি। অফকম জানিয়েছে, তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এ বিষয়ে পরবর্তী তথ্য প্রকাশ করা হবে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অনলাইন সেফটি অ্যাক্টঅফকমইনস্টাগ্রামইনস্ট্যান্টসপ্রযুক্তি খবরমেটাযুক্তরাজ্যসামাজিক যোগাযোগমাধ্যম

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ

সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ — আশ্বিন ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
0

বিশেষ প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুজব, অপতথ্য, মানহানি, চরিত্রহনন, ব্ল্যাকমেইল,...

স্মার্ট চশমা ও এআই ডিভাইসে বাড়ছে গোপনীয়তার শঙ্কা

স্মার্ট চশমা ও এআই ডিভাইসে বাড়ছে গোপনীয়তার শঙ্কা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৬ — আশ্বিন ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
0

স্মার্টফোনের পর প্রযুক্তি দুনিয়ায় নতুন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডিভাইসের ব্যবহার বাড়ছে। স্মার্ট চশমা, এআই পিন, পেনডেন্ট ও ছোট রেকর্ডারের মতো এসব যন্ত্র ব্যবহারকারীর চারপাশের পরিস্থিতি বুঝে বিভিন্ন কাজে...

এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল’

এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল’

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৫ অপরাহ্ণ
0

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুক্রবার আবারও বসছে ‘সুপার সেল কার বাজার’। প্রথম দুই সপ্তাহের আয়োজনের পর তৃতীয় সপ্তাহেও সকাল ১০টা থেকে চলবে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার...

সহজে তৈরি করুন ভাইরাল ‘নব্বই দশকের’ ছবি

সহজে তৈরি করুন ভাইরাল ‘নব্বই দশকের’ ছবি

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৯ অপরাহ্ণ
0

স্মার্টফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম আর এআইয়ের যুগে হঠাৎই যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন এক ট্রেন্ডে পুরনো ছবি, সেই সময়ের ফ্যাশন আর জনপ্রিয়...

আইফোন ১৮ উন্মোচনের আগেই নতুন ম্যাক মিনি আনছে অ্যাপল

আইফোন ১৮ উন্মোচনের আগেই নতুন ম্যাক মিনি আনছে অ্যাপল

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৮ অপরাহ্ণ
0

প্রায় দুই বছর পর ম্যাক মিনির নতুন সংস্করণ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। আগামী কয়েক দিনের মধ্যেই কমপ্যাক্ট এই ডেস্কটপ কম্পিউটারের নতুন মডন বাজারে আসতে পারে বলে প্রযুক্তি বিষয়ক...

সর্বেশষ

ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’ নিয়ে মেটার বিরুদ্ধে যুক্তরাজ্যে তদন্ত

ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’ নিয়ে মেটার বিরুদ্ধে যুক্তরাজ্যে তদন্ত

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ অপরাহ্ণ
হজমশক্তি ভালো রাখতে যে ৭ অভ্যাস গড়ে তুলবেন

হজমশক্তি ভালো রাখতে যে ৭ অভ্যাস গড়ে তুলবেন

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৯ অপরাহ্ণ
সচিব থেকে সাবরেজিস্ট্রার- পদায়ন-পদোন্নতিতে বাণিজ্য বন্ধে লটারির সিদ্ধান্ত

সচিব থেকে সাবরেজিস্ট্রার- পদায়ন-পদোন্নতিতে বাণিজ্য বন্ধে লটারির সিদ্ধান্ত

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
নাগরপুরে ১৩৮ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের আমেজ

নাগরপুরে ১৩৮ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের আমেজ

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২২ অপরাহ্ণ
টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In