বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

ভারতের পর্যটন ভিসা চালু, জেনে নিন আবেদন করার নতুন নিয়ম

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
in জাতীয়
A A
ভারতের পর্যটন ভিসা চালু, জেনে নিন আবেদন করার নতুন নিয়ম

ভারতের পর্যটন ভিসা চালু, জেনে নিন আবেদন করার নতুন নিয়ম

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (টুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)-এ টুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে।

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর এ সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি জানান, পর্যটন ভিসার পাশাপাশি মানবিক কারণে মেডিক্যাল ভিসা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য আইভ্যাক কেন্দ্রেও এই সেবা চালু করা হবে।

আরও পড়ুন

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

নতুন নিয়মে আবেদন যেভাবে করবেন

ভারতীয় টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হলে আইভ্যাকে সরাসরি কাগজপত্র জমা দেওয়ার অন্তত একদিন আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা কেন্দ্র থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে।

 প্রথম ধাপ: অনলাইনে আবেদন

প্রথমে ভারতের অফিসিয়াল ভিসা ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হলে সেটি পিডিএফ (PDF) আকারে ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

দ্বিতীয় ধাপ: অ্যাপয়েন্টমেন্ট বুকিং

পরবর্তী কার্যদিবসে আইভ্যাকে কাগজপত্র জমা দেওয়ার জন্য আগের দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে নির্ধারিত পোর্টালে আবেদনপত্রের পিডিএফ আপলোড করতে হবে।

এ ক্ষেত্রে আবেদনপত্র ৩০ দিনের বেশি পুরোনো হলে গ্রহণযোগ্য হবে না। কোনো সম্পাদিত বা বিকৃত ফাইল আপলোড করলে আবেদন বাতিল হতে পারে।

ওটিপি যাচাই

সাইন-আপের সময় আবেদনপত্রে ব্যবহৃত ই-মেইল ঠিকানা দিতে হবে। এরপর ই-মেইল ও মোবাইলে পাঠানো পৃথক দুটি ওটিপি দিয়ে অ্যাকাউন্ট যাচাই সম্পন্ন করতে হবে।

পরে লগইন করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করার পর সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত হলে নির্ধারিত সময় নির্বাচন করা যাবে। প্রয়োজনে একবার সময় পরিবর্তনের সুযোগও থাকবে।

প্রসেসিং ফি

অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে ১ হাজার ৫০০ টাকা প্রসেসিং চার্জ পরিশোধ করতে হবে। ভারত সরকার টুরিস্ট ভিসার জন্য আলাদা কোনো ভিসা ফি নেয় না, তবে আইভ্যাকের এই সার্ভিস চার্জ বাধ্যতামূলক।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনকারীর মূল পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে এবং অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে। পাশাপাশি পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি ও পুরোনো পাসপোর্ট (যদি থাকে) জমা দিতে হবে।

এ ছাড়া প্রয়োজন হবে—

তিন মাসের মধ্যে তোলা ২×২ ইঞ্চি রঙিন ছবি।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধনের কপি।
ছয় মাসের কম পুরোনো বিদ্যুৎ, গ্যাস বা পানির বিল।
চাকরিজীবীদের জন্য এনওসি, শিক্ষার্থীদের আইডি কার্ড এবং ব্যবসায়ীদের হালনাগাদ ট্রেড লাইসেন্স।
১৫০ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা গত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট।

সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনকারীর মোবাইলে এসএমএসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের তারিখ জানিয়ে দেওয়া হবে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আইভ্যাকআন্তর্জাতিক সংবাদটুরিস্ট ভিসাবাংলাদেশভারতভারত ভিসাভারত ভ্রমণভারতীয় ভিসাভারতের টুরিস্ট ভিসাভিসা আবেদন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৪ অপরাহ্ণ
0

শারীরিক অসুস্থতার কারণে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পিএসসির কর্মকর্তাদের কাছে তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) পিএসসির...

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
0

ভৌগোলিক নৈকট্য কাজে লাগিয়ে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, দীর্ঘমেয়াদি ভিসা সহজীকরণ এবং অবকাঠামো ও উচ্চপ্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

চলতি অর্থবছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন, প্রস্তুতি নিচ্ছে ইসি

চলতি অর্থবছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন, প্রস্তুতি নিচ্ছে ইসি

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৯ অপরাহ্ণ
0

চলতি অর্থবছরেই সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে সরকার। এসব নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার বিভাগের এসব...

র‍্যাবের বদলে এসআরবি, খসড়া আইনে যেসব ক্ষমতা

র‍্যাবের বদলে এসআরবি, খসড়া আইনে যেসব ক্ষমতা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৮ অপরাহ্ণ
0

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রস্তাবিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...

সামাজিক নিরাপত্তা ভাতা আবেদনের সময় বাড়ল

সামাজিক নিরাপত্তা ভাতা আবেদনের সময় বাড়ল

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৬ অপরাহ্ণ
0

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।...

Next Post
এলেঙ্গাকে উপজেলা করার দাবি, এমপি মতিনের বক্তব্যে কালিহাতীজুড়ে সমালোচনা

এলেঙ্গাকে উপজেলা করার দাবি, এমপি মতিনের বক্তব্যে কালিহাতীজুড়ে সমালোচনা

সর্বেশষ

ঘাটাইলে ৫ দিনের যমজ নবজাতক ফেলে পালালেন মা , বিপাকে পরিবার

ঘাটাইলে ৫ দিনের যমজ নবজাতক ফেলে পালালেন মা , বিপাকে পরিবার

আগস্ট ১৯, ২০২৬ — ভাদ্র ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২২ পূর্বাহ্ণ
পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৪ অপরাহ্ণ
গোপালপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

গোপালপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই জামাল উদ্দিনের মৃত্যু

সখীপুরে রাস্তায় ফেলে যাওয়া সেই জামাল উদ্দিনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আগস্ট ১৮, ২০২৬ — ভাদ্র ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In