শনিবার, মে ৩০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

ভার্চুয়াল নির্বাচনী যুদ্ধ: ভোটের শেষ মুহূর্তে ডিজিটাল প্রচারণা ও এআই অপতথ্যের মাত্রা বৃদ্ধি

ফেব্রুয়ারি ১০, ২০২৬ — মাঘ ২৮, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:১০ অপরাহ্ণ
in জাতীয়
A A
ভার্চুয়াল নির্বাচনী যুদ্ধ: ভোটের শেষ মুহূর্তে ডিজিটাল প্রচারণা ও এআই অপতথ্যের মাত্রা বৃদ্ধি

ভার্চুয়াল নির্বাচনী যুদ্ধ: ভোটের শেষ মুহূর্তে ডিজিটাল প্রচারণা ও এআই অপতথ্যের মাত্রা বৃদ্ধি

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

ভোটের মাঠে এখন নেই মাইক, পোস্টার বা বড় সমাবেশের জমায়েত। আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম বন্ধ থাকলেও ভার্চুয়াল দুনিয়ায় থেমে নেই নির্বাচনী প্রতিযোগিতা। ভোটারদের একটি বড় অংশ এখন ডিজিটাল ডিভাইসের পর্দায় চোখ রাখছেন, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে চলছে নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। ফেসবুক, টিকটক, এক্স, টেলিগ্রাম ও ইউটিউবকে কেন্দ্র করে প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা জোরদার করেছেন।

বিশেষ করে দেশের প্রায় চার কোটি তরুণ ভোটারকে আকৃষ্ট করতে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকা রাখছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য অনুযায়ী, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটি। এর মধ্যে কয়েক কোটি মানুষ নিয়মিত ফেসবুক ও ইউটিউব ব্যবহার করেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বিটিআরসির হিসাবে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যাও বিপুল। এই বিশাল জনগোষ্ঠীর কাছে দ্রুত পৌঁছানোর কার্যকর মাধ্যম হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মকে গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২০৮

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

ডিজিটাল উপস্থিতির দিক থেকেও কয়েকজন রাজনৈতিক নেতার অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্য। বিভিন্ন নেতার ভেরিফায়েড ফেসবুক পেজে লাখ লাখ অনুসারী রয়েছে। বিশ্লেষকদের মতে, অনুসারীর সংখ্যা সরাসরি ভোটের ফল নির্ধারণ না করলেও জনমত গঠন এবং রাজনৈতিক বার্তা দ্রুত ছড়িয়ে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিজিটাল মার্কেটিং সংশ্লিষ্টরা বলছেন, ভার্চুয়াল উপস্থিতি এখন রাজনৈতিক যোগাযোগের বড় একটি মাধ্যম। তবে অনুসারীদের একটি অংশ পেইড প্রচারণা বা স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে তৈরি কি না—সে প্রশ্নও আলোচনায় রয়েছে।

এদিকে নির্বাচনের শেষ পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে নির্বাচনসংক্রান্ত বেশ কিছু ভুয়া দাবি শনাক্ত হয়েছে যেখানে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করা হয়েছে। এসব কনটেন্টের অনেক ক্ষেত্রে কোনো সতর্কবার্তা না থাকায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন।

গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এআইয়ের অপব্যবহার ঠেকাতে আইনি কাঠামো থাকলেও বাস্তব প্রয়োগে কারিগরি সক্ষমতার ঘাটতি রয়েছে। ফলে অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। তারা সবাইকে যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছেন এবং নির্বাচনসংক্রান্ত তথ্যের ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎস অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন।

আন্তর্জাতিক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচনকে ঘিরে অনলাইনে সংগঠিত অপপ্রচারের বড় একটি অংশ দেশের বাইরে থেকে ছড়ানো হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, এ ধরনের কার্যক্রমে কোনো রাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ সব ক্ষেত্রে স্পষ্ট নয়। নির্বাচন কমিশন জানিয়েছে, অপতথ্য মোকাবেলায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে মনিটরিং কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি গুজব বা বিভ্রান্তিকর তথ্য জানাতে বিশেষ সমন্বয় ব্যবস্থাও চালু রাখা হয়েছে।

প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, স্মার্টফোন ব্যবহার বাড়লেও তথ্য যাচাইয়ের অভ্যাস এখনও পর্যাপ্ত নয়। তাই সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল অনলাইন আচরণ নির্বাচনকালীন সময়কে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এআই অপতথ্যডিজিটাল প্রচারণাতরুণ ভোটারনির্বাচননির্বাচন কমিশনবিটিআরসিসামাজিক যোগাযোগ মাধ্যম

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২০৮

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২০৮

by নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৬ — জ্যৈষ্ঠ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
0

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে...

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

by নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৬ — জ্যৈষ্ঠ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৩ অপরাহ্ণ
0

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও...

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৬ — জ্যৈষ্ঠ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৫ অপরাহ্ণ
0

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। দ্রুত সময়ের মধ্যে...

রোহিঙ্গা সংকটে ২০২৬ সালে ৭১ কোটি ডলারের সহায়তা চাইল জাতিসংঘ

রোহিঙ্গা সংকটে ২০২৬ সালে ৭১ কোটি ডলারের সহায়তা চাইল জাতিসংঘ

by নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৬ — জ্যৈষ্ঠ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
0

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজার-ভাসানচরের ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য ২০২৬ সালে ৭১ কোটি ৫ লাখ মার্কিন ডলারের আন্তর্জাতিক সহায়তা চেয়েছে জাতিসংঘ ও এর অংশীদার সংস্থাগুলো। বুধবার...

লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলা: ৪ জনের মৃত্যুদণ্ড

লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলা: ৪ জনের মৃত্যুদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৬ — জ্যৈষ্ঠ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২০ অপরাহ্ণ
0

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের...

Next Post
ভোট দেওয়ার আগে জেনে নিতে হবে যেসব তথ্য

ভোট দেওয়ার আগে জেনে নিতে হবে যেসব তথ্য

সর্বেশষ

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪০ অপরাহ্ণ
মির্জাপুরে চুরি যাওয়া কোরবানীর গরু উদ্ধার

মির্জাপুরে চুরি হওয়া কোরবানীর গরু উদ্ধার

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ পূর্বাহ্ণ
ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In