শনিবার, জুন ১৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

রাজনীতি থেকে অবসরের গুঞ্জন নাকচ করলেন শেখ হাসিনা

জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
in রাজনীতি
A A
রাজনীতি থেকে অবসরের গুঞ্জন নাকচ করলেন শেখ হাসিনা

রাজনীতি থেকে অবসরের গুঞ্জন নাকচ করলেন শেখ হাসিনা

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে রাজনীতি থেকে অবসরে যাওয়ার সমস্ত গুঞ্জন ও জল্পনা-কল্পনা সরাসরি নাকচ করে দিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। দলের চরম সংকটময় মুহূর্তে নেতাকর্মীদের এই অবস্থায় রেখে তিনি কোনোভাবেই বিশ্রামে যেতে পারেন না বলে স্পষ্ট জানিয়েছেন। ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের অবসরের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেন তিনি। আজ মঙ্গলবার (৯ জুন) এই সংবাদমাধ্যমটি শেখ হাসিনার নেওয়া সাক্ষাৎকারের প্রথম পর্বটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার পরপরই তার ছেলে সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে, দেশের জন্য এত কঠোর পরিশ্রম করার পরও উদ্ভূত পরিস্থিতিতে তার মা অত্যন্ত হতাশ এবং তিনি আর রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

মির্জাপুরে পরকীয়া ঘটনায় বিএনপি নেতা শফি সিকদার বহিষ্কার

মধুপুরের আউশনারা ইউপি নির্বাচনে বিএনপির দলীয় টিকিট চান আজহারুল

জয়ের সেই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে বার বার আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পুনর্গঠন ও শেখ হাসিনার মাইনাস হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয়ের দেওয়া সেই সিদ্ধান্তের ওপর তিনি এখনো অনড় আছেন কিনা জানতে চাওয়া হলে, লিখিত জবাবে শেখ হাসিনা বিষয়টি পুরোপুরি নাকচ করে দেন।

বর্তমানে বাংলাদেশে ‘গণতন্ত্র আক্রান্ত’ এবং তার দলের নেতাকর্মীরা চরম নির্যাতিত দাবি করে শেখ হাসিনা বলেন, দেশের এমন একটা কঠিন সময়ে তিনি কীভাবে বলতে পারেন যে বিশ্রামে যাচ্ছেন।

তবে তিনি তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব হস্তান্তরের ইঙ্গিত দিয়ে জানান, আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করার পরেই তিনি স্থায়ীভাবে অবসরে যাবেন। দলটির পরবর্তী প্রধান কে হচ্ছেন এবং নেতৃত্ব কাদের হাতে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, এটি একটি সম্পূর্ণ গণতান্ত্রিক দল এবং নিয়মতান্ত্রিক কাউন্সিলের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মীদের মতামতের ভিত্তিতেই পরবর্তী নেতৃত্ব নির্বাচিত হবে। তবে নিজের দলের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি স্বীকার করেন যে, আওয়ামী লীগ এই মুহূর্তে একটা প্রাকৃতিক ও রাজনৈতিক শুদ্ধিকরণের মধ্য দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন। তাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরত আনার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে কূটনৈতিক চ্যানেলে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।

এই আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে পুনরায় বাংলাদেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেন, তিনি জনগণের শক্তিতে বলীয়ান হয়ে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার গর্ব নিয়ে এবং দেশ পুনর্গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে আবারও স্বদেশে ফিরবেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আওয়ামী লীগের রাজনীতিআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আ'দালত অবমাননার অভিযোগএই সময় পত্রিকারাজনৈতিক খবরশেখ হাসিনার দেশে ফেরাশেখ হাসিনার সাক্ষাৎকারসজীব ওয়াজেদ জয়

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে পরকীয়া ঘটনায় বিএনপি নেতা শফি সিকদার বহিষ্কার

মির্জাপুরে পরকীয়া ঘটনায় বিএনপি নেতা শফি সিকদার বহিষ্কার

by নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে সাবিনা আক্তার নামে এক নারীর বাড়িতে আপত্তিকর অবস্থায় শফি সিকদার নামে এক বিএনপি নেতাকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়েছেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় দুজনের সম্মতিতে তাদের বিয়ে...

মধুপুরের আউশনারা ইউপি নির্বাচনে বিএনপির দলীয় টিকিট চান আজহারুল

মধুপুরের আউশনারা ইউপি নির্বাচনে বিএনপির দলীয় টিকিট চান আজহারুল

by নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ
0

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন বা টিকিট চান ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম আজাহার। দীর্ঘদিন যাবত দলের তৃণমূলের নেতাকর্মী...

টাঙ্গাইলকে মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলকে মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইল শহরকে একটি আধুনিক ও মডেল শহর হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, শহরের প্রধান...

নাগরপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নাগরপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা বিএনপি। সোমবার (১ জুন) সকালে উপজেলা...

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
মে ২২, ২০২৬ — জ্যৈষ্ঠ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে ধনবাড়ী হয়ে বিভিন্ন স্থানে চলাচলরত যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে। যদিও ধনবাড়ী থেকে ও ধনবাড়ী হয়ে চলাচলরত যাত্রীবাস থেকে চাঁদা আদায়...

Next Post
নাগরপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি রবিউল আওয়ালের উদ্যোগ

নাগরপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি রবিউল আওয়ালের উদ্যোগ

সর্বেশষ

সখিপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সখিপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৩ অপরাহ্ণ
ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন সেই শিবির নেতা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন সেই শিবির নেতা

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩১ অপরাহ্ণ
পে স্কেলে বেসরকারি চাকরিজীবীরা পাবেন পেনশন

পে স্কেলে বেসরকারি চাকরিজীবীরা পাবেন পেনশন

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
আদালতে সালমান খান

আদালতে সালমান খান

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৩ অপরাহ্ণ
মরক্কোর বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ

মরক্কোর বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In