সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিশেষ সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হাহাকার

“রাজপথে জীবনবাজি রেখে আন্দোলন করেছি, অথচ আজ আমরাই অবহেলিত”

জুলাই ১৮, ২০২৬ — শ্রাবণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৬ অপরাহ্ণ
in বিশেষ সংবাদ, রাজনীতি
A A
“রাজপথে জীবনবাজি রেখে আন্দোলন করেছি, অথচ আজ আমরাই অবহেলিত”
প্রতিবেদন:
অলক কুমার :

ঝড়-তুফানে বুক পেতে যে আগলে রাখলো ঘর, রোদ উঠতেই আজ সে মানুষ হুট করে হলো পর!
যাদের ঘামে উঠলো গড়ে শক্ত মাটির ভিত, ফাগুন আসতেই গাইছে তারা অন্য সুরে গীত।
উড়ে এসে জুড়ে বসা পরজীবীদের ভিড়, শিকড় কেটে খাচ্ছে তারা, নাড়াচ্ছে আজ নীড়।
আসল মালি আড়াল করে নকল ফুলের সাজ, এভাবে কি টিকবে বেশি মেকি সুখের রাজ?

– এভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবহেলা আর বঞ্ছনার কষ্ট তুলে ধরছেন বিগত আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ত্যাগী ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সাথে যুক্ত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন পোস্ট, স্ট্যাটাস ও লাইভে উঠে এসেছে বঞ্চনার অভিযোগ। যেখানে বলা হচ্ছে – দল ক্ষমতায় আসার পর প্রকৃত ত্যাগীদের পরিবর্তে সুবিধাভোগীরা বেশি গুরুত্ব পাচ্ছেন।

আরও পড়ুন

আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ আছে জামায়াতকে রিজভী

সাজেকের পরিস্থিতি নিয়ে সঠিক পদক্ষেপের আহ্বান শফিকুর রহমানের

ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম ও রাজনৈতিক পেইজে প্রকাশিত পোস্টে দেখা যায়, অনেক ত্যাগী নেতা তাদের বঞ্চনার অভিযোগ করছেন। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততা, জেল-জুলুম, মামলা-হামলার শিকার, পঙ্গুত্ববরণসহ ভূমিকা রাখলেও মূল্যায়নের সময় তারাই বেশি উপেক্ষিত হচ্ছেন।

নেতাকর্মীদের কষ্টের কথা –

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া অনেক পোস্টে দেখা যায়, তৃণমূল পর্যায়ের নেতারা লিখছেন, “রাজপথে যারা ছিলাম, আজ তারা উপেক্ষিত” এ ধরনের বক্তব্যে সহমত জানিয়ে অসংখ্য মন্তব্য করছেন অন্য নেতাকর্মীরাও। কেউ কেউ সরাসরি অভিযোগ করছেন, দলে নতুন করে অনুপ্রবেশকারীরা গুরুত্বপূর্ণ পদ ও সুযোগ পাচ্ছেন।

অনেক নেতাকর্মী লিখছেন, “রাজপথে জীবনবাজি রেখে আন্দোলন করেছি, অথচ আজ আমরাই অবহেলিত।” অনেকেই দাবি করছেন, দলের দুঃসময়ে মামলা-হামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হওয়া ত্যাগী নেতাদের এখন আর মূল্যায়ন করা হচ্ছে না।

অন্যদিকে, বেশ কিছু আলোচিত ফেসবুক পোস্টে সরাসরি অভিযোগ তোলা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সঙ্গে সম্পৃক্ত বা পূর্বে সক্রিয় থাকা ব্যক্তিরাই এখন বিভিন্নভাবে সুবিধা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন। এতে করে বিএনপির তৃণমূল পর্যায়ে ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। একাধিক পোস্টে লেখা হয়েছে, “যাদের বিরুদ্ধে এতদিন আন্দোলন করেছি, আজ তারাই পুরস্কৃত – এটা মেনে নেওয়া কঠিন।”

একাধিক পোস্টে উল্লেখ করা হয়েছে, “দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন, তারা এখন তালিকার বাইরে।” তাদের বক্তব্য- দলে এখন হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের মূল্যায়ন বেশি হচ্ছে। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার ও এর নেতাকর্মীদের দ্বারা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা নির্যাতিত হলেও এখন তাদেরই পূণর্বাসন চলছে বলে অনেকে সরাসরি অভিযোগ করছে। কিছু কিছু ক্ষেত্রে ছবি, ভিডিও প্রকাশ করেছেন তারা।

অন্যদিকে, বেশ কিছু পোস্টে অভিযোগ উঠেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক বা বিতর্কিত নেতাদেরও বিভিন্নভাবে মূল্যায়ন করা হচ্ছে। এ নিয়ে ক্ষোভ আরও তীব্র হয়েছে ত্যাগী বিএনপি নেতাদের মধ্যে। একজন নেতা তার পোস্টে লিখেছেন, “যাদের বিরুদ্ধে এতদিন লড়েছি, আজ তারাই মূল্যায়িত – এটা আমাদের জন্য লজ্জার।”

ফেসবুকের বিভিন্ন রাজনৈতিক গ্রুপ ও পেজে এ সংক্রান্ত আলোচনা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। অনেকেই বলছেন, দুঃসময়ে যারা মামলা-হামলা সহ্য করেছেন, কারাভোগ করেছেন, তাদের মূল্যায়ন না হওয়া দলের জন্য অশনিসংকেত। কিছু পোস্টে আবার দলের ভেতরে ‘গ্রুপিং’ ও ‘লবিং’-এর অভিযোগও তোলা হয়েছে।

৫ আগস্টের পরের –

আবার অনেকে অভিযোগ করেছেন যে, ৫ আগস্টের পর বিএনপির কিছু পদধারী নেতাকর্মী ব্যাপক চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে যায়। আর সরকার গঠনের পর তারাই বিভিন্ন দপ্তর নিয়ন্ত্রণ, পরিবহন শ্রমিক ও মালিক সমিতি নিয়ন্ত্রণ, অবৈধ বালু মহল পরিচালনা, জমি বিক্রি সিন্ডিকেট, টেন্ডারবাজী করছে। যা সরাসরি কিছু আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে পরিচানা করা হচ্ছে। সে সকল ক্ষেত্রে ত্যাগী ও প্রতিবাদকারী নেতাকর্মীদের উপর নেমে আসছে অপপ্রচার ও বহিস্কারের খরগ।

অনেকে মন্তব্য করছেন, “দলের এই অবস্থান চলতে থাকলে ত্যাগীদের মনোবল ভেঙে পড়বে।” কেউ কেউ আবার দলের অভ্যন্তরে ‘অনুপ্রবেশ’ ও ‘সুযোগসন্ধানীদের দৌরাত্ম্য’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতামত –

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতায় আসার পর দলীয় কাঠামো পুনর্গঠন, পদ বণ্টন ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ধরনের অসন্তোষ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ দলীয় শৃঙ্খলার জন্য নেতিবাচক বার্তা দেয়।

এদিকে বিএনপির শীর্ষ পর্যায় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো সুস্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলীয় সূত্রগুলো বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শিগগিরই অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।

বিশ্লেষকদের মতে, তৃণমূলের এই ক্ষোভ দ্রুত নিরসন করা না গেলে তা ভবিষ্যতে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

এটি শুধু টাঙ্গাইল জেলার চিত্র নয়। এই চিত্র সারা বাংলাদেশের। লাখ লাখ ত্যাগী, নির্যাতিত, বঞ্চিত ও অবহেলিত জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা তাদের অবহেলা ও বঞ্চনার কথা কাউকে বলতে না পেরে প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যমের নিজের আইডিতে পোস্ট দিয়ে যাচ্ছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অবহেলিতআন্দোলনজীবনবাজিনির্যাতিতবিএনপিরাজনীতিরাজপথ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ আছে জামায়াতকে রিজভী

আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ আছে জামায়াতকে রিজভী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৭ অপরাহ্ণ
0

১৯৭১ সালে দেশবিরোধী ভূমিকার কারণেই জামায়াতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪ অক্টোবর) সকালে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা...

সাজেকের পরিস্থিতি নিয়ে সঠিক পদক্ষেপের আহ্বান শফিকুর রহমানের

সাজেকের পরিস্থিতি নিয়ে সঠিক পদক্ষেপের আহ্বান শফিকুর রহমানের

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৫ অপরাহ্ণ
0

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকের চলমান ঘটনাকে কেন্দ্র করে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক ফেসবুক পোস্টে এ আহ্বান...

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া নারীকে নিজের মেয়ে দাবি

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া নারীকে নিজের মেয়ে দাবি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:৪০ অপরাহ্ণ
0

সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদিতে দুই বাংলাদেশির শিরচ্ছেদের খবর ও ছবি ছড়িয়ে পড়লে টাঙ্গাইলের মির্জাপুরের একটি পরিবারে নেমে আসে চরম উৎকণ্ঠা। ছড়িয়ে পড়া ছবির ওই নারীকে নিজেদের মেয়ে সুইটি আক্তার...

অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৩ অপরাহ্ণ
0

রাজধানীর বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা বিদেশে...

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের সমান অধিকার: রিজভী

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের সমান অধিকার: রিজভী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪২ অপরাহ্ণ
0

বাংলাদেশি জাতীয়তাবাদকে বিভিন্ন রঙের ও জাতের ফুলে ভরা একটি বাগানের সঙ্গে তুলনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, এ জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের মানুষের নিজস্ব...

Next Post
কৃষক কার্ড পেতে আজ থেকে শুরু হচ্ছে তথ্য সংগ্রহ

কৃষক কার্ড পেতে আজ থেকে শুরু হচ্ছে তথ্য সংগ্রহ

সর্বেশষ

জমকালো উদ্বোধনের পর মাঠে গড়াল শিরোপা জয়ের লড়াই

জমকালো উদ্বোধনের পর মাঠে গড়াল শিরোপা জয়ের লড়াই

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৫ পূর্বাহ্ণ
নাগরপুরে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে যৌথ অভিযান

নাগরপুরে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে যৌথ অভিযান

অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৭ অপরাহ্ণ
গুলি কাণ্ডে মুখ খুললেন টাইগার শ্রফ

গুলি কাণ্ডে মুখ খুললেন টাইগার শ্রফ

অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
নিয়ম মেনে চলা সুস্থ মানুষেরও কেন হার্টের অসুখ হয়

নিয়ম মেনে চলা সুস্থ মানুষেরও কেন হার্টের অসুখ হয়

অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৩ অপরাহ্ণ
গাড়িতে গুলির ঘটনায় গায়ক আসিফ আকবরের মামলা

গাড়িতে গুলির ঘটনায় গায়ক আসিফ আকবরের মামলা

অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In