বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

জুন ৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪০ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, আন্তর্জাতিক, জীবনযাপন, বিশেষ সংবাদ
A A
রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

উন্নত জীবনের স্বপ্ন এবং সংসারের সচ্ছলতা ফেরানোর আশায় রাশিয়ায় পাঠানো আরো তিন বাংলাদেশীকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। ওই তিন বাংলাদেশী হলো – টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আমিনুল ইসলাম (৩০), পবিত্র চন্দ্র (৩৫) ও নজরুল ইসলাম (৪০)।

পারিবারিক তথ্যে জানা যায়, গত ৭ মে তারা রাশিয়ায় পাড়ি জমান। কনস্ট্রাকশন ভিসায় বিদেশে গেলেও সেখানে পৌঁছানোর পর তাদের জোরপূর্বক রাশিয়ার সামরিক কার্যক্রমে যুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে এক সপ্তাহের মধ্যেই: ট্রাম্প

পরিবারের সদস্যরা জানান, রাশিয়ায় পৌঁছানোর পর একবার মাত্র তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন ওই তিন যুবক। এরপর তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঈদের রাতে কৌশলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমিনুল ইসলাম জানান, তাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করা না হলে যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে।

অন্যদিকে, শুক্রবার রাতে নজরুল ইসলামের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ হয় তার স্ত্রীর আছমা বেগমের। সে সময় নজরুল ইসলাম জানান, তাকে এবং তার সঙ্গে থাকা ৩০ বাংলাদেশিদেকে ৫ জনের গ্রুপ করে ৬টি এলাকায় ইতোমধ্যে জোরপূর্বক যুদ্ধে পাঠানো হয়েছে।

ভূক্তভোগীদের কথা –

জানা যায়, রাজধানীর নিকুঞ্জ-২ এলাকায় অবস্থিত জাবাল-ই-নূর ইন্টারন্যাশনাল লিমিটেড (রিক্রুটিং লাইসেন্স নং-২৫০৫) এর মাধ্যমে কনস্ট্রাকশন ভিসায় রাশিয়ায় গিয়েছিলেন দক্ষিণ পাথালিয়া গ্রামের মৃত কছর উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম। তার পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী ও তিন সন্তান। একই দিনে মজিদপুর গ্রামের পরেশ চন্দ্র সূত্রধরের একমাত্র ছেলে পবিত্র চন্দ্র তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকে রেখে বিদেশে যান। এছাড়া বীর নলহরা গ্রামের মৃত ইসমাইলের ছেলে নজরুল ইসলাম তার বৃদ্ধা মা, স্ত্রী ও চার সন্তানকে রেখে রাশিয়ায় পাড়ি জমান। পরিবারের সদস্যরা জানান, দালালদের খপ্পরে পড়ে বিদেশে যাওয়ার জন্য তারা শেষ সম্বল বিক্রি করেছেন, ঋণ নিয়েছেন এবং সুদে টাকা ধার করে ৭ থেকে ৮ লাখ টাকা এজেন্সিকে পরিশোধ করেছেন।

অভিযোগ রয়েছে, জুলিয়া নামের এক রাশিয়ান নারীর মাধ্যমে ওই দিন ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি হলরুমে রাশিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের ব্রিফিং দেওয়া হচ্ছে। ভিডিওতে ওই নারীকে উপস্থিত থাকতে দেখা যায়।

সরেজমিনে ভূক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে দেখা যায়, ঈদের আনন্দের পরিবর্তে সেখানে বিরাজ করছে উদ্বেগ আর কান্না। পরিবারের সদস্যদের একটাই প্রশ্ন, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের কোনো ক্ষতি হলে তাদের সংসার চলবে কীভাবে, সন্তানদের ভবিষ্যৎ কী হবে? তাদের দাবি, সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে তাদের উদ্ধার করুক এবং প্রতিশ্রুত কর্মস্থলে পাঠানোর ব্যবস্থা করুক।

পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির অফিস বন্ধ রয়েছে।

সংশ্লিষ্টদের বক্তব্য –

এ বিষয়ে যোগাযোগ করা হলে এজেন্সির চেয়ারম্যান মিজানুর রহমান তাদের আর্মিতে দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি দাবি করেন, আগামী মঙ্গলবারের মধ্যে তাদের আর্মি থেকে ফিরিয়ে আনা হবে। এরপর তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলেও জানান তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার সেন্টারের দায়িত্বরত কর্মকর্তা সাকিব মাহমুদ বলেন, রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি নাগরিককে উদ্ধারের বিষয়ে কাজ চলছে।

এদিকে সোমবার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে ১ জুন তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এজেন্সিগুলো হলো আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)।

উল্লেখ্য, গত বছর টাঙ্গাইল থেকে আরো তিনজনকে রাশিয়া পাঠানো হয়। এখনো তাদের কোন সংবাদ পাননি পরিবার।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অভিযোগজোরপূর্বকটাঙ্গাইলবাংলাদেশবাংলাদেশীযুদ্ধরাশিয়া

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি

বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি

by নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫০ পূর্বাহ্ণ
0

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণার...

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে এক সপ্তাহের মধ্যেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে এক সপ্তাহের মধ্যেই: ট্রাম্প

by নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৫ পূর্বাহ্ণ
0

আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। সোমবার (১ জুন) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া...

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৮ পূর্বাহ্ণ
0

যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চললেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। উভয় পক্ষই একে অপরের সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে...

মির্জাপুরে চুরি যাওয়া কোরবানীর গরু উদ্ধার

মির্জাপুরে চুরি হওয়া কোরবানীর গরু উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে কোরবানীর জন্য কেনা গরু চুরি হওয়ার ১০ ঘন্টা পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে চুরি হওয়ার পর বিকালে উদ্ধার হয়। চোরের হাত থেকে ছুটে গ্রাম পুলিশের বাড়িতে...

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

by নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার...

সর্বেশষ

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

জুন ৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪০ পূর্বাহ্ণ
বিশ্বকাপ ঘিরে মাগুরায় ৭৫০ হাতের ব্রাজিল পতাকা

বিশ্বকাপ ঘিরে মাগুরায় ৭৫০ হাতের ব্রাজিল পতাকা

জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
সীমান্ত হত্যা বন্ধে কঠোর হতে হবে: নাসীরুদ্দীন

সীমান্ত হত্যা বন্ধে কঠোর হতে হবে: নাসীরুদ্দীন

জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৬ অপরাহ্ণ
বাড়লো বিদ্যুতের দাম

বাড়লো বিদ্যুতের দাম

জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৪ অপরাহ্ণ
আম সংরক্ষণের সঠিক নিয়ম, ফ্রিজে রাখলেই নষ্ট হয় স্বাদ

আম সংরক্ষণের সঠিক নিয়ম, ফ্রিজে রাখলেই নষ্ট হয় স্বাদ

জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In